শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া মাদারীপুরে মাদক বিক্রির টাকা নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, আহত ৪ গোপালগঞ্জে ৩ কর্মকর্তা- কর্মচারীর সিন্ডিকেটে জিম্মি আঞ্চলিক পাসপোর্ট অফিস: সীমাহীন ভোগান্তি সারাবিশ্বের ৭০ ভাগ ইলিশ বাংলাদেশ উৎপাদন করে, দেশের সম্পদ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞায় মা ইলিশ ধরা যাবে না- মৎস ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী মাদারীপুরে জমি নিয়ে বিরোধে ধর্ষণের অভিযোগ এনে সৌদি ফেরত প্রবাসীর ঘরে আগুন দিলো প্রতিপক্ষ চীনের অর্থায়নে ৮০০ কোটি টাকা ব্যয়ে আড়িয়াল খঁ নদে নির্মিত হচ্ছে সেতু গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৩ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত ১৫ মাদারীপুরের কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্তের বসতবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ

বিশ্ব চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ নাবিক তৈরি করতে কাজ করছে সরকার- নৌপ্রতিমন্ত্রী রাজীব আহসান

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ১৬১ Time View

নৌপ্রতিমন্ত্রী রাজীব আহসান বলেছেন, সংখ্যা বাড়ানো নয়, প্রশিক্ষনের মান বাড়িয়ে বিশ্ব চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ নাবিক তৈরি করতে কাজ করছে সরকার। বৃহস্পতিবার সকালে মাদারীপুর সদর উপজেলার এওজ এলাকার ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট-এ ৯৫ জন নাবিকের প্রশিক্ষন শেষ হওয়া সমাপনী অনুষ্ঠান ও সনদ বিতরন অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে নৌপ্রতিমন্ত্রী আরো বলেন, আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় বর্তমান যুগে বিশ্ব নৌসেক্টর অনেকে পরিবর্তিত হয়েছে। ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট আন্তর্জাতিক সংস্থা দ্বারা স্বীকৃত, যা দেশের জন্য গৌরবের। এই মান বজায় রাখতে ও আধুনিক যুগের সাথে সমন্বয় করতে সরকার সব ধরনের সহযোগিতা করবে।
তিনি বলেন, প্রশিক্ষণ নেয়া তরুণরা দেশি-বিদেশি জাহাজে চাকুরীর সুযোগ পাবে। এতে একদিকে দেশের নৌদুর্ঘটনা কমে আসবে। অন্যদিকে বিদেশি জাহাজে দায়িত্ব করে বিশ্ব দরবারে দেশের সুনাম ছড়িয়ে পড়বে। পাশাপাশি র‌্যামিট্যান্স খাতেও অবদান রাখবে তারা।
অনুষ্ঠানে মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া, নৌপরিবহন মন্ত্রনালয়ের সচিব মোহাম্মদ জাকারিয়া, নৌপরিবহন অধিদফতরের মহাপরিচালক কমডোর শফিউল বারী ও প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নৌপ্রকৌশলী শহিদ উল্লাহসহ অনেকেই উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category