শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া মাদারীপুরে মাদক বিক্রির টাকা নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, আহত ৪ গোপালগঞ্জে ৩ কর্মকর্তা- কর্মচারীর সিন্ডিকেটে জিম্মি আঞ্চলিক পাসপোর্ট অফিস: সীমাহীন ভোগান্তি সারাবিশ্বের ৭০ ভাগ ইলিশ বাংলাদেশ উৎপাদন করে, দেশের সম্পদ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞায় মা ইলিশ ধরা যাবে না- মৎস ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী মাদারীপুরে জমি নিয়ে বিরোধে ধর্ষণের অভিযোগ এনে সৌদি ফেরত প্রবাসীর ঘরে আগুন দিলো প্রতিপক্ষ চীনের অর্থায়নে ৮০০ কোটি টাকা ব্যয়ে আড়িয়াল খঁ নদে নির্মিত হচ্ছে সেতু গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৩ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত ১৫ মাদারীপুরের কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্তের বসতবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ

সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ১৩০ Time View

সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে গোপালগঞ্জের মুকসুদপুরে “বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬” এর উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলার মোচনা ইউনিয়নে প্রায় দুই কিলোমিটার সড়কের দুই পাশে ৩ হাজার উন্নত জাতের সুপারি চারা রোপণ করা হয়।

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে মুকসুদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে, কঠুরাকান্দি থেকে ডুমুরিয়া সড়ক পর্যন্ত এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। পরে নওহাটা আব্দুর রহিম মোল্যা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিয়ে সড়কের পাশে সুপারি চারা রোপণ করেন।

কঠুরাকান্দি মোড়ে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক মো: আরিফ-উজ-জামান। তিনি নিজ হাতে বৃক্ষরোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক মাহমুদ কবির, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আবিরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজুসহ উপজেলার বিভিন্ন বিভিন্ন দপ্তর প্রধানগণ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গোপালগঞ্জ জেলা প্রশাসক মো: আরিফ-উজ-জামান বলেন, সরকার নির্বাচনের আগে সারা দেশে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের ঘোষণা দিয়েছিল। তারই ধারাবাহিকতায় পরিবেশ রক্ষা ও সবুজায়নের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে এ বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের সম্পৃক্ত করে এ ধরনের উদ্যোগ গ্রহণ ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category