সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন মাদারীপুরে পরিত্যক্ত ঘরে হাতবোমা বিস্ফোরণ, ঘর বিব্ধস্ত, তদন্তে পুলিশ রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  মাদারীপুরে হাসপাতালের ভেতর যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত আটক মাদারীপুরের শিবচরে নারীকে ধর্ষণের পর হত্যা, এক বছরের শিশুকে ফেলা দেয়া হয় নদীতে, প্রধান আসামি গ্রেফতার  রাজৈরে পুরুষদের বিরুদ্ধে এক নারীর একাধিক মিথ্যা মামলা, অতিষ্ঠ হয়ে ৩ পরিবার ভারতে, সঠিক তদন্তের মাধ্যমে হয়রানি বন্ধের দাবি এলাকাবাসীর মহিলা কলেজের অফিস সহকারী ইয়াবাসেবনকালে গণধোলাইয়ের শিকার, ভিডিও ভাইরাল গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ২০ মুকসুদপুরে কুমার নদীতে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার মাদারীপুরের শিবচরে পানিতে ডুবে দুই কিশোরীর মৃত্যু, আহত এক

টেকেরহাটে কোরবানির গরুর হাটে ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তায় র‍্যাবের টহল জোরদার

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ১১০ Time View
মাদারীপুরে আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা দিতে টহল জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার দুপুরে রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরের শত বছরের ঐতিহ্যবাহী গরুর হাট পরিদর্শণ করেন র‍্যাব-৮ এর মাদারীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন। এ সময় হাটে আসা ক্রেতা-বিক্রেতাদের সাথে কথা বলে নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেন তিনি। জাল টাকার নোট সনাক্তে মেশিনের মাধ্যমে তা পরিক্ষা করেও দেখেন তিনি।
মাদারীপুর র‍্যাব-৮ কমান্ডার মীর মনির হোসেন বলেন, জাল নোট ব্যবসায়ী, চুরি, ছিনতাই, মলম পার্টি, অজ্ঞান পার্টিসহ কুচক্রি মহলের সদস্যদের ধরতে অভিযান অব্যাহত থাকবে। এছাড়া হাটে বিশৃঙ্খলা ও সড়কে নৈরাজ্য ঠেকাতে ২৪ ঘন্টা র‍্যাব-৮ সদস্য নিয়োজিত রয়েছে। পাশাপাশি ব্যবসায়ীরা পশু বিক্রি করে টাকা নিয়ে যাতে নিবিঘ্নে বাড়িতে ফিরতে পারে, সে ব্যাপারে তৎপর বাহিনীর সদস্যরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category