শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া মাদারীপুরে মাদক বিক্রির টাকা নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, আহত ৪ গোপালগঞ্জে ৩ কর্মকর্তা- কর্মচারীর সিন্ডিকেটে জিম্মি আঞ্চলিক পাসপোর্ট অফিস: সীমাহীন ভোগান্তি সারাবিশ্বের ৭০ ভাগ ইলিশ বাংলাদেশ উৎপাদন করে, দেশের সম্পদ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞায় মা ইলিশ ধরা যাবে না- মৎস ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী মাদারীপুরে জমি নিয়ে বিরোধে ধর্ষণের অভিযোগ এনে সৌদি ফেরত প্রবাসীর ঘরে আগুন দিলো প্রতিপক্ষ চীনের অর্থায়নে ৮০০ কোটি টাকা ব্যয়ে আড়িয়াল খঁ নদে নির্মিত হচ্ছে সেতু গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৩ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত ১৫ মাদারীপুরের কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্তের বসতবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ

মাদারীপুরে আড়িয়াল খাঁ নদ থেকে নিখোঁজ ইজিবাইক চালকের লাশ উদ্ধার

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ১৪৯ Time View

মাদারীপুরে নিখোঁজের একদিন পর আড়িয়াল খাঁ নদ থেকে সুহিন সরদার নামে এক ইজিবাইক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের সাহেবরামপুর লঞ্চঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত সুহিন সরদার কালকিনির উত্তর সাহেবরামপুর এলাকার দুলাল সরদারের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে সুহিন রাতের খাবার খেয়ে বাইরে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। শনিবার বিকেলে সাহেবরামপুর লঞ্চঘাট এলাকায় আড়িয়াল খাঁ নদে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দেন। খবর থানা পুলিশ ও নৌপুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। পরে নিহতের পরিবার সুহিনের লাশ নিশ্চিত করেন।
মাদারীপুরের কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম বলেন, ‘নিহতের শরীরের আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে থানা পুলিশ। এদিকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category