শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া মাদারীপুরে মাদক বিক্রির টাকা নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, আহত ৪ গোপালগঞ্জে ৩ কর্মকর্তা- কর্মচারীর সিন্ডিকেটে জিম্মি আঞ্চলিক পাসপোর্ট অফিস: সীমাহীন ভোগান্তি সারাবিশ্বের ৭০ ভাগ ইলিশ বাংলাদেশ উৎপাদন করে, দেশের সম্পদ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞায় মা ইলিশ ধরা যাবে না- মৎস ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী মাদারীপুরে জমি নিয়ে বিরোধে ধর্ষণের অভিযোগ এনে সৌদি ফেরত প্রবাসীর ঘরে আগুন দিলো প্রতিপক্ষ চীনের অর্থায়নে ৮০০ কোটি টাকা ব্যয়ে আড়িয়াল খঁ নদে নির্মিত হচ্ছে সেতু গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৩ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত ১৫ মাদারীপুরের কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্তের বসতবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ জনের পরিবারে প্রশাসনের সহায়তা

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ১৮৭ Time View
ফরিদপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মাদারীপুরের একই পরিবারের চারজনসহ ৫ জন নিহতের পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে জেলা প্রশাসন।
সোমবার বিকেলে সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের বালিয়া গ্রামের নিহত ৪ জনের বাড়ি যান উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং পরিবারের সদস্যদের সান্ত্বনা দিয়ে গভীর সমবেদনা জানান তিনি। এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসের মাধ্যমে নিহতদের পরিবারের হাতে তুলে দেওয়া হয় আর্থিক সহায়তা। পরে সৈদারবালি গ্রামের শাহজাহান মাতুব্বরের ছেলে অ্যাম্বুলেন্স চালক কাওছার মাতুব্বরের পরিবারকেও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
এর আগে, মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের বালিয়া গ্রামের হাজী মোহাম্মদ ওয়াহেদ মোল্লার মেজছেলে আলমগীর মোল্লা দুইমাস আগে প্যারালাইজড-এ আক্রান্ত হলে চিকিৎসা শেষে বাড়ি আনা হয় তাকে। রোববার সকালে আলমগীর অসুস্থ হয়ে পড়লে ডাক্তার দেখানোর জন্য প্রথমে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে অ্যাম্বুলেন্সযোগে ফরিদপুর ডায়াবেটিস হাসপাতালের উদ্দেশ্যে রওয়ানা করেন পরিবারের ৪ সদস্য। পথিমধ্যে ফরিদপুর-বরিশাল মহাসড়কের নগরকান্দা উপজেলার শংকরপাশা এলাকায় পৌঁছালে ঢাকাগামী বিআরটিসি পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই প্রাণ হারান আলমগীর মোল্লা, তার স্ত্রী খুশি বেগম, বড়ভাই জাহাঙ্গীর মোল্লা ও ভাবি বেলী বেগমসহ অ্যাম্বুলেন্স চালক কাওসার মাতুব্বর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category