সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন মাদারীপুরে পরিত্যক্ত ঘরে হাতবোমা বিস্ফোরণ, ঘর বিব্ধস্ত, তদন্তে পুলিশ রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  মাদারীপুরে হাসপাতালের ভেতর যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত আটক মাদারীপুরের শিবচরে নারীকে ধর্ষণের পর হত্যা, এক বছরের শিশুকে ফেলা দেয়া হয় নদীতে, প্রধান আসামি গ্রেফতার  রাজৈরে পুরুষদের বিরুদ্ধে এক নারীর একাধিক মিথ্যা মামলা, অতিষ্ঠ হয়ে ৩ পরিবার ভারতে, সঠিক তদন্তের মাধ্যমে হয়রানি বন্ধের দাবি এলাকাবাসীর মহিলা কলেজের অফিস সহকারী ইয়াবাসেবনকালে গণধোলাইয়ের শিকার, ভিডিও ভাইরাল গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ২০ মুকসুদপুরে কুমার নদীতে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার মাদারীপুরের শিবচরে পানিতে ডুবে দুই কিশোরীর মৃত্যু, আহত এক

রাজৈরে ঐতিহ্যবাহী সেন্দিয়া কুম্ভের মেলা বন্ধের প্রতিবাদে মানববন্ধন।

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৩১৩ Time View
মাদারীপুরের রাজৈর উপজেলার ঐতিহ্যবাহী সেন্দিয়া কুম্ভের মেলা বন্ধের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ জুন) বিকেলে টেকেরহাট-কদমবাড়ী সড়কের উপজেলার খালিয়া ইউনিয়নের সেনদিয়া পাঁচপাড়া সার্বজনীন দুর্গা মন্দিরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। খালিয়া সেন্দিয়া পাঁচপাড়া সার্বজনীন দুর্গা মন্দির কমিটি ও গনেশ পাগলের ভক্তবৃন্দের আয়োজনে এ
মানববন্ধনে বক্তব্য রাখেন, মন্দির কমিটির সভাপতি অনুকুল মন্ডল, উপদেষ্টা বলরাম রায়, যুগ্ম সাধারন সম্পাদক কানাইলাল শিকারীসহ প্রমুখ। এসময় বক্তারা বলেন, শত বছরের ঐতিহ্যবাহী সেন্দিয়া কুম্ভের মেলা শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি এলাকার ইতিহাস, সংস্কৃতি ও সামাজিক সম্প্রীতির প্রতীক। মেলা বন্ধ হয়ে যাওয়ায় স্থানীয় হিন্দু সম্প্রদায়সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
বক্তারা আরও বলেন, কুম্ভের মেলা দীর্ঘদিন ধরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে আসছে। মেলাকে কেন্দ্র করে স্থানীয় ব্যবসা-বাণিজ্য এবং সামাজিক কর্মকাণ্ডও প্রাণচাঞ্চল্য লাভ করে। তাই দ্রুত মেলা আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।
মানববন্ধন শেষে আয়োজকদের পক্ষ থেকে ঐতিহ্যবাহী সেন্দিয়া কুম্ভের মেলা পুনরায় চালুর দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়।
এ সময় মন্দির কমিটির নেতৃবৃন্দ, ভক্তবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন এলাকার ভূমিদস্যুখ্যাত নিখিল ঘরামী থানায় অভিযোগ দেন যে মেলা হলে এলাকায় মারামারি হতে পারে। এমন অভিযোগের ভিক্তিতে রাজৈর থানা পুলিশ ৪জুন ঘটনাস্থলে এসে মেলা বন্ধ করে দেয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category