সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন মাদারীপুরে পরিত্যক্ত ঘরে হাতবোমা বিস্ফোরণ, ঘর বিব্ধস্ত, তদন্তে পুলিশ রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  মাদারীপুরে হাসপাতালের ভেতর যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত আটক মাদারীপুরের শিবচরে নারীকে ধর্ষণের পর হত্যা, এক বছরের শিশুকে ফেলা দেয়া হয় নদীতে, প্রধান আসামি গ্রেফতার  রাজৈরে পুরুষদের বিরুদ্ধে এক নারীর একাধিক মিথ্যা মামলা, অতিষ্ঠ হয়ে ৩ পরিবার ভারতে, সঠিক তদন্তের মাধ্যমে হয়রানি বন্ধের দাবি এলাকাবাসীর মহিলা কলেজের অফিস সহকারী ইয়াবাসেবনকালে গণধোলাইয়ের শিকার, ভিডিও ভাইরাল গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ২০ মুকসুদপুরে কুমার নদীতে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার মাদারীপুরের শিবচরে পানিতে ডুবে দুই কিশোরীর মৃত্যু, আহত এক

মাদারীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী, মাঠে যুবদলের নেতাকর্মীরা

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ২৩২ Time View

মাদারীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার সকাল থেকে জেলার বিভিন্ন সড়ক ও মহাসড়কে টহলে নেমেছে র‌্যাব, পুলিশের পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা। এছাড়া সহিংসতা রোধে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। জেলাজুড়ে টহলে বেড়েছে পুলিশের।
এদিকে আওয়ামী লীগেরে নাশকতা ও সন্ত্রাসী কর্মকান্ড ঠেকাতে মাঠে নেমেছে যুবদলের নেতাকর্মীরা। জেলা যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান ফুকুর নেতৃত্বে বিভিন্ন এলাকায় মোটরসাইকেল নিয়ে শোডাউন দেয় জেলা যুবদলের নেতাকর্মীরা। যেকোনো বিশৃঙ্খল পরিস্থিতি মোকাবেলায় সর্বাত্মক প্রস্তুত থাকার কথাও জানান তারা।
মাদারীপুর জেলা যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান ফুকু বলেন, ‘নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে জেলা ও উপজেলায় যুবদলের নেতাকর্মীরা কাজ করে যাচ্ছে। কোথায়ও সন্ত্রাসী কর্মকান্ড দেখা গেলে সাথে সাথে প্রতিরোধ করা হবে।’
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রফিক ভাবনা বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে নাশকতা ঠেকাতে ৫শতাধিক পুলিশ দায়িত্ব পালন করছে। বাড়ানো হয়েছে গোয়েন্দা তৎপরতাও।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category