শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, আহত ৫ রাজৈরে কিশোরীকে অপহরণের পর ধর্ষণ, যুবকের ১৪ বছরের কারাদণ্ড মাদারীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী, মাঠে যুবদলের নেতাকর্মীরা রাজৈরে সাড়ে তিনবছরের শিশুকে ধর্ষনের অভিযোগ, পালিয়েছে অভিযুক্ত জাপান ও কোরিয়ায় উচ্চ শিক্ষা ও চাকুরির সুযোগে মাদারীপুরে জব অ্যান্ড এডুকেশন ফেয়ার রাজৈরে মাদক কারবারিদের সনাক্ত করে পুলিশের হাতে তুলে দেয়ার ঘোষণা মাদারীপুরে টিসিবি’র গোডাউনে আগুনে মালামাল পুড়ে ছাই, ১০ লাখ টাকা ক্ষতির দাবি মাদারীপুরে হাসপাতালের লিফটে আটকা নারীসহ ১০জনকে উদ্ধার করলো ফায়ার সার্ভিস ইতালি যাওয়ার স্বপ্ন শেষ: দালালদের পাঠানো ছেলের নির্যাতনের দৃশ্য দেখে স্টোক করে মারা গেছে মা-বাবা, যুবকের খোঁজ নেই এক সপ্তাহ ধরে মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে ১০ জন আহত, ১২টি বসতঘর ভাংচুর-লুটপাট

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, আহত ৫

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৫৭ Time View
মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষে সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। এ সময় অর্ধশত ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয় বসতঘর।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত দফায় দফায় সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের বাহেরাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, সদর উপজেলার বাহেরাকান্দি গ্রামের বাবুল শেখ গ্রুপের সঙ্গে একই এলাকার বাচ্চু মোড়লের মধ্যে আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে শেখ ও মোড়ল বংশের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। আতঙ্ক সৃষ্টি করতে অর্ধশত ককটেল বিস্ফোরণ ঘটায়। সংঘর্ষে ৪টি বসতঘরে ভাঙচুর ও লুটপাট চালানো হয় বলে অভিযোগ করেন ক্ষতিগ্রস্তরা। আহত হন অন্তত ৫ জন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘শেখ ও মোড়ল বংশের লোকজন আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে খরব পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ফের সংঘর্ষ এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category