শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া মাদারীপুরে মাদক বিক্রির টাকা নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, আহত ৪ গোপালগঞ্জে ৩ কর্মকর্তা- কর্মচারীর সিন্ডিকেটে জিম্মি আঞ্চলিক পাসপোর্ট অফিস: সীমাহীন ভোগান্তি সারাবিশ্বের ৭০ ভাগ ইলিশ বাংলাদেশ উৎপাদন করে, দেশের সম্পদ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞায় মা ইলিশ ধরা যাবে না- মৎস ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী মাদারীপুরে জমি নিয়ে বিরোধে ধর্ষণের অভিযোগ এনে সৌদি ফেরত প্রবাসীর ঘরে আগুন দিলো প্রতিপক্ষ চীনের অর্থায়নে ৮০০ কোটি টাকা ব্যয়ে আড়িয়াল খঁ নদে নির্মিত হচ্ছে সেতু গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৩ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত ১৫ মাদারীপুরের কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্তের বসতবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ

রাজৈরে মিথ্যা অপবাদ দিয়ে জনসম্মুখে খামারির মাথায় দুধ ঢেলে নির্যাতন, কনটেন্ট ক্রিয়েটর এনামুল বাঘা গ্রেফতার।

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ৭৪০ Time View
মাদারীপুরের রাজৈরে  দুধে পানি মিশ্রণের মিথ্যা অপবাদ দিয়ে গরুর খামারিদের মাথায় জনসম্মুখে দুধ ঢেলে শারিরিক নির্যাতনের অপরাধে কন্টেন্ট ক্রিয়েটর এনামুল বাঘাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে রাজৈর উপজেলার টেকেরহাটের পূর্ব স্বরমঙ্গল গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার এনামুল বাঘা পূর্ব স্বরমঙ্গল গ্রামের হারুন বাঘার ছোট ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত ২২ জুন দুপুরে রাজৈর উপজেলার খালিয়া থেকে টেকেরহাট বাজারে দুধ বিক্রি করতে আসেন বেশ কয়েকজন গরু খামারিরা । এ সময় ছোট একটি যন্ত্র নিয়ে বাজারে হাজির হন এনামুল। নির্বাহী ম্যাজিস্ট্রেট-এর ভাব নিয়ে শুরু করেন ভেজাল দুধের অভিযান। গোকুল ও এক নারীসহ তিনজন বিক্রেতার দুধে পানি মেশানো আছে অভিযোগ তুলে দুইজনের মাথায় দুধ ঢেলে দেয় এনামুল এবং তাদের অকথ্য ভাষায় গালাগালিও করেন। এ ঘটনার সময় হাসি-ঠাট্টায় মসগুল ছিলেন উৎসুক জনতা। সেই ভিডিও এনামুল বাঘা তার নিজস্ব ফেসবুক আইডিতে পোস্ট করলে শুরু হয় আলোচনা-সমালোচনা। তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এনামুল বাঘার বিচার দাবি করা হয়। বিষয়টি প্রশাসনের নজরে আসলে তাকে গ্রেফতার করে পুলিশ।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, টেকেরহাট বাজারে উৎসুক জনতার মাঝে দাড়িয়ে একে একে দুটি দুধের বোতল হাতে নেন কনটেন্ট ক্রিয়েটর এনামুল বাঘা। এ সময় দুধের বোতলের মধ্যে ছোট একটি কাঠি সাদৃশ্য যন্ত্র দিলে কিছু অংশ ভেসে ওঠে। অভিযোগ তুলে এনামুল বাঘাকে বলতে শোনা যায় দুধে ৬ শো’ গ্রাম পানি মেশানো আছে, দুধের মালিক কে? খামারি গোকুল সহ পরাপর দুইজন দুধের মালিক পরিচয় দিয়ে সামনে আসলে তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে বোতলে থাকা তাদের মাথায় সব দুধ ঢেলে দেয় এবং শারিরিকভাবে লাঞ্ছিত করে এনামুল বাঘা। এ সময় উৎসুক জনগণকে হাসিঠাট্টা করতে দেখা যায়।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম জানান, এনামুল বাঘাকে জুম্মার নামাজের পর তার নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। শনিবার তাকে মাদারীপুর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।
তিনি আরও বলেন, এনামুল শুধু কনটেন্ট ক্রিয়েটর অপরাধীই নয়, সে আওয়ামী লীগেরও বড় নেতা। তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড, নাশকতাসহ একাধিক মামলাও রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category