শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া মাদারীপুরে মাদক বিক্রির টাকা নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, আহত ৪ গোপালগঞ্জে ৩ কর্মকর্তা- কর্মচারীর সিন্ডিকেটে জিম্মি আঞ্চলিক পাসপোর্ট অফিস: সীমাহীন ভোগান্তি সারাবিশ্বের ৭০ ভাগ ইলিশ বাংলাদেশ উৎপাদন করে, দেশের সম্পদ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞায় মা ইলিশ ধরা যাবে না- মৎস ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী মাদারীপুরে জমি নিয়ে বিরোধে ধর্ষণের অভিযোগ এনে সৌদি ফেরত প্রবাসীর ঘরে আগুন দিলো প্রতিপক্ষ চীনের অর্থায়নে ৮০০ কোটি টাকা ব্যয়ে আড়িয়াল খঁ নদে নির্মিত হচ্ছে সেতু গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৩ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত ১৫ মাদারীপুরের কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্তের বসতবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ

মাদারীপুরে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্থদের সঙ্গে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা ও ইতালি দূতাবাসের মতবিনিময়

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ১৪৮ Time View

জলবায়ু পরিবর্তনের ক্ষতিগ্রস্থ মানুষ এবং অবৈধপথে বিদেশ গিয়ে দেশে ফিরে আসা অভিবাসীদের সঙ্গে মতবিনিময় করেছেন জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও ইতালি দূতাবাসের কর্মকর্তারা। মঙ্গলবার সকালে মাদারীপুরের শিবচরে উপজেলার সন্নাসীরচর ইউনিয়নের সন্নাসীরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকায় এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। পরে প্রতিনিধিদল জলবায়ু পরিবর্তনের ক্ষতিগ্রস্থ পরিবার এবং আইওএমের সহায়তায় পুনর্বাসিত প্রত্যাবর্তনকারী অভিবাসীদের বিভিন্ন জীবিকাভিত্তিক উদ্যোগ পরিদর্শণ করেন।

এ সময় তারা স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও কমিউনিটির সদস্যদের সঙ্গে আলোচনা করেন। পাশাপাশি বিভিন্ন দেশ থেকে অবৈধ পথে ফিরে আসা অভিবাসীদের অভিজ্ঞতা ও দুর্ভোগের কথা শোনেন। বক্তারা অবৈধ ও ঝুঁকিপূর্ণ পথে বিদেশ গমনের ভয়াবহ পরিণতি তুলে ধরে সবাইকে বৈধ প্রক্রিয়ায় বিদেশে কর্মসংস্থানের জন্য উৎসাহিত করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইওএমের ডেপুটি ডিরেক্টর জেনারেল ফর অপারেশন্স উগোচি ড্যানিয়েল বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্থ মানুষ এবং আইওএমের সহায়তায় পুনর্বাসিত প্রত্যাবর্তনকারী অভিবাসীদের বিভিন্ন উদ্যোগ আমরা পরিদর্শণ করেছি। তাদের কাছ থেকে অবৈধ পথে বিদেশ যাওয়ার বেদনাদায়ক অভিজ্ঞতার কথা শুনেছি। অবৈধ পথে গেলে নানা ধরনের ঝুঁকি ও দুর্ভোগের মুখে পড়তে হয়। তাই আমরা সবাইকে বৈধ উপায়ে বিদেশে কর্মসংস্থানের জন্য উৎসাহিত করছি।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন আইওএম বাংলাদেশের চিফ অব মিশন লাউরা টম বন্ডে, আইওএমের এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের আঞ্চলিক পরিচালক লরি কাটো, ইতালি দূতাবাসে সংযুক্ত ইতালিয়ান পুলিশের মেজর গিইউসেপ্পে দি জিওভান্নি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এবং সন্নাসীরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কোহিনুর হাওলাদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category