শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া মাদারীপুরে মাদক বিক্রির টাকা নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, আহত ৪ গোপালগঞ্জে ৩ কর্মকর্তা- কর্মচারীর সিন্ডিকেটে জিম্মি আঞ্চলিক পাসপোর্ট অফিস: সীমাহীন ভোগান্তি সারাবিশ্বের ৭০ ভাগ ইলিশ বাংলাদেশ উৎপাদন করে, দেশের সম্পদ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞায় মা ইলিশ ধরা যাবে না- মৎস ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী মাদারীপুরে জমি নিয়ে বিরোধে ধর্ষণের অভিযোগ এনে সৌদি ফেরত প্রবাসীর ঘরে আগুন দিলো প্রতিপক্ষ চীনের অর্থায়নে ৮০০ কোটি টাকা ব্যয়ে আড়িয়াল খঁ নদে নির্মিত হচ্ছে সেতু গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৩ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত ১৫ মাদারীপুরের কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্তের বসতবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ

লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ২১৬ Time View

লিবিয়ায় বন্দির পর নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীর পরিবার। বুধবার দুপুরে মাদারীপুর নতুন শহর এলাকায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। পাশাপাশি এ ঘটনার মূলহোতা গ্রেফতার মানবপাচারচক্রের সক্রিয় সদস্য ইলিয়াস ফরিককে শোন অ্যারেস্ট দেখানোর দাবি তাদের। গ্রেফতার ইলিয়াস গোপালগঞ্জের মুকসুদপুর থানার রাঘদী ইউনিয়নের বড়দিয়া গ্রামের আক্কাস ফকিরের ছেলে। নিখোঁজ যুবকরা হলেন, মাদারীপুর সদর উপজেলার ছোট দুধখালী গ্রামের করিম হাওলাদারের ছেলে ইব্রাহিম, দক্ষিন দুধখালী গ্রামের সুক্কুর আলী ফকিরের ছেলে কামরুল জামান, বোয়ালিয়া গ্রামের মোক্তার হোসেন বেপারীর সামি বেপারী।

জানা যায়, গোপালগঞ্জের মুকসুদপুর থানার রাঘদী ইউনিয়নের বড়দিয়া গ্রামের আক্কাস ফকিরের ছেলে ইলিয়াস ফকিরের সাথে ইতালি নেয়ার চুক্তি হয় মাদারীপুর সদর উপজেলার তিনটি পরিবারের। চুক্তিমতে প্রত্যেক পরিবার ২০ লাখ টাকা করে ইলিয়াসকে দেয়। পরে গতবছরের সেপ্টেম্বরে কামরুল জামান, ইব্রাহিম হাওলাদার ও সামি বেপারীকে লিবিয়ায় নিয়ে বন্দি করে মাফিয়ারা। শারিরিক নির্যাতন করে পরিবারের কাছে ভিডিও ও ছবি পাঠিয়ে আদায় করে মুক্তিপণের লাখ লাখ টাকা। কিন্তু ওই তিনযুবককে মুক্তি দেয়নি মাফিয়াচক্র। গত কয়েকমাস ধরে নিখোঁজ যুবকরা। যুবকদের ফেরত পেতে ও দাললের বিচারের আশায় তিন যুবকের পরিবার আদালতের দ্বারস্থ হন। পরে আদালতের নির্দেশে সদর মডেল থানায় তিনটি মামলা রেকর্ড হয়। কিন্তু এই মামলাগুলোতে মাফিয়া ডন ইলিয়াস ফরিককে গ্রেফতার করতে পারেনি মাদারীপুরের পুলিশ।

এদিকে এমন মানবপাচারের অন্য একটি ঘটনায় বরিশালের গৌরনদী মডেল থানায় ইলিয়াস ফকিরসহ ১০ জনের নামে ভুরঘাটা গ্রামের ভুক্তভোগী রাসেল বেপারী মামলা করেন। গত ৩১ জুলাই সিরাজগঞ্জ থেকে ইলিয়াস ফকিরকে গ্রেফতার করে র‌্যাব-১২। পরে বরিশালের আদালতে তোলা হলে ইলিয়াসকে কারাগারে পাঠায় বিচারক। ন্যায় বিচারের স্বার্থে মাদারীপুরের দায়েরকৃত মামলায় ইলিয়াসকে শোন অ্যারেস্ট দেখানোর দাবি ক্ষতিগ্রস্থ পরিবারের।

মাদারীপুরের সহকারি পুলিশ সুপার বিমল চন্দ্র বর্মন জানান, ‘মাদারীপুরে ইলিয়াস ফকিকের বিরুদ্ধে একাধিক মানবপাচার মামলা হয়েছে। তবে, তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা নেই। মামলাগুলো তদন্তাধীন। তাই শোন অ্যারেস্ট দেখানোর সুযোগ নেই। তদন্তে দোষ পাওয়া গেলে ইলিয়াসসহ অন্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category