শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া মাদারীপুরে মাদক বিক্রির টাকা নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, আহত ৪ গোপালগঞ্জে ৩ কর্মকর্তা- কর্মচারীর সিন্ডিকেটে জিম্মি আঞ্চলিক পাসপোর্ট অফিস: সীমাহীন ভোগান্তি সারাবিশ্বের ৭০ ভাগ ইলিশ বাংলাদেশ উৎপাদন করে, দেশের সম্পদ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞায় মা ইলিশ ধরা যাবে না- মৎস ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী মাদারীপুরে জমি নিয়ে বিরোধে ধর্ষণের অভিযোগ এনে সৌদি ফেরত প্রবাসীর ঘরে আগুন দিলো প্রতিপক্ষ চীনের অর্থায়নে ৮০০ কোটি টাকা ব্যয়ে আড়িয়াল খঁ নদে নির্মিত হচ্ছে সেতু গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৩ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত ১৫ মাদারীপুরের কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্তের বসতবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ

মুকসুদপুরে কুমার নদীতে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ১০০ Time View
গোপালগঞ্জের মুকসুদপুরে পাট জাগ দেওয়া শেষে সাঁতার কেটে কুমার নদী পার হতে গিয়ে মিজানুর রহমান (৬২) নামে এক বৃদ্ধ পানিতে ডুবে নিখোঁজের একদিন পর মরদেহ উদ্ধার করেছে পুলিশ
রোববার উপজেলার গোহালা ইউনিয়নের ভট্টাচার্য কান্দি কুমার নদী থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মিজানুর রহমান ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বিবিরকান্দী গ্রামের মৃত- রশীদ খলিফার ছেলে।
স্থানীয়রা জানান, মিজানুর রহমান শনিবার ১৫ আগস্ট দুপুরের দিকে বাড়ির পাশের কুমার নদীতে পাট জাগ দেওয়া শেষে নদী সাঁতার কেটে পার হওয়ার সময় হঠাৎ পানিতে ডুবে নিখোঁজ হন।
নিখোঁজের পর তাকে খোঁজাখুঁজির করে সন্ধান পাওয়া যায়নি।  রোববার সকালে ঘটনাস্থল থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে গোহালা ইউনিয়নের ভট্টাচার্য কান্দি কুমার নদীতে মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা।
পরে খবর পেয়ে মুকসুদপুর সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির পুলিশ মরদেহ উদ্ধার করে।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category