শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম :
রাজৈরে পুরুষদের বিরুদ্ধে এক নারীর একাধিক মিথ্যা মামলা, অতিষ্ঠ হয়ে ৩ পরিবার ভারতে, সঠিক তদন্তের মাধ্যমে হয়রানি বন্ধের দাবি এলাকাবাসীর মহিলা কলেজের অফিস সহকারী ইয়াবাসেবনকালে গণধোলাইয়ের শিকার, ভিডিও ভাইরাল গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ২০ মুকসুদপুরে কুমার নদীতে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার মাদারীপুরের শিবচরে পানিতে ডুবে দুই কিশোরীর মৃত্যু, আহত এক চাহিদার অর্ধেক বিদ্যুৎ মিলছে মাদারীপুরে, ঘন ঘন লোডশেডিং-এ অতিষ্ঠ মাদারীপুরবাসী মুকসুদপুরে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্নহত্যা ইতালি যাওয়ার পথে লিবিয়ায় বন্দি মাদারীপুরের  যুবক, দেড় বছর ধরে নেই খোঁজ!  লিবিয়ায় মাফিয়ার নির্যাতনে মাদারীপুরের যুবকের মৃত্যু

মহিলা কলেজের অফিস সহকারী ইয়াবাসেবনকালে গণধোলাইয়ের শিকার, ভিডিও ভাইরাল

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৩৬ Time View

মহিলা কলেজের এক অফিস সহকারী ইয়াবাসেবনকালে গণধোলাইয়ের শিকার হয়ে আহত হয়েছেন। এ ঘটনার দেড় মিনিটের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে মাদারীপুরের সীমানাবর্তী এলাকা বরিশালের গৌরনদী উপজেলার বাকাই বাজারে এ ঘটনা ঘটে।
আহত মাইনুর হাসান মাসুম মাদারীপুরের ডাসার উপজেলার ডাসার গ্রামের সৈয়দালী সরদারে ছেলে। বর্তমানে তিনি খুলনা দাকোপ উপজেলার সরকারি লাউডোবা কৈলাশগঞ্জ মহিলা ডিগ্রি কলেজে কর্মরত। এর আগে তিনি মাদারীপুরে ডাসার সরকারি মহিলা মহাবিদ্যালয়ে অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক পদে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। বিষয়টি জানতে অভিযুক্তের ব্যবহৃত মোবাইলে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে মাইনুর হাসান মাসুম নিজবাড়ির সীমানাবর্তী এলাকায় গিয়ে নিয়মিত ইয়াবা সেবন করে আসছে। বুধবার দুপুরে বরিশালের গৌরনদী উপজেলার বাকাই বাজার সংলগ্ন খাঞ্জাপুর ইউনিয়ন পরিষদ ভবনের পাশে ইয়াবা কিনে সেবন করছিলেন মাসুম। বিষয়টি টের পেয়ে তাকে ধাওয়া দিয়ে আটক করে তল্লাসি করে দুই পিচ ইয়াবা পান স্থানীয়রা। পরে তাকে গণধোলাই দেয়া হয়। এ সময় বেশ আহত হন মহিলা কলেজের ওই অফিস সহকারী। পরে মাসুমকে ছেড়ে দেন উত্তেজিত জনতা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে শুরু হয় তোলপাড়।
গৌরনদী উপজেলার বাকাই বাজারের কয়েকজন ব্যবসায়ী নাম না প্রকাশে জানান, ‘প্রায়ই মাসুম মোটরসাইকেলযোগে ইয়াবা কিনতে ও সেবন করতে আসেন বাকাই বাজারের পাশে। তাকে এর আগেও নিষেধ করা হয়। কিন্তু হাতেনাতে ধরা পড়লে গণধোলাইয়ের শিকার হন তিনি।’
বরিশালের গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিক হাসান রাসেল বলেন, ‘ইয়াসাসেবনকারীকে গণধোলাই দেয়া হয়েছে, এমনকি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। তবে, থানায় কেউ কোন অভিযোগ করেনি। মাদকের বিরুদ্ধে পুলিশ কাজ করে যাচ্ছে। অপরাধীদের বিরুদ্ধে নেয়া হবে আইনগত ব্যবস্থা।’
মাদারীপুরের ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান মাহমুদ বলেন, ‘ঘটনাস্থল ডাসার থানার সীমানাবর্তী এলাকায়। তবে, ডাসার থানার অধীনে নয়। ঘটনার পর মাইনুর হাসান মাসুমের মোবাইল ও মোটরসাইকেল ডাসার থানায় পাঠিয়ে দেয় অজ্ঞাতরা। এ ব্যাপারে ডাসার থানা পুলিশের কিছুই করার নেই।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category