সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন মাদারীপুরে পরিত্যক্ত ঘরে হাতবোমা বিস্ফোরণ, ঘর বিব্ধস্ত, তদন্তে পুলিশ রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  মাদারীপুরে হাসপাতালের ভেতর যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত আটক মাদারীপুরের শিবচরে নারীকে ধর্ষণের পর হত্যা, এক বছরের শিশুকে ফেলা দেয়া হয় নদীতে, প্রধান আসামি গ্রেফতার  রাজৈরে পুরুষদের বিরুদ্ধে এক নারীর একাধিক মিথ্যা মামলা, অতিষ্ঠ হয়ে ৩ পরিবার ভারতে, সঠিক তদন্তের মাধ্যমে হয়রানি বন্ধের দাবি এলাকাবাসীর মহিলা কলেজের অফিস সহকারী ইয়াবাসেবনকালে গণধোলাইয়ের শিকার, ভিডিও ভাইরাল গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ২০ মুকসুদপুরে কুমার নদীতে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার মাদারীপুরের শিবচরে পানিতে ডুবে দুই কিশোরীর মৃত্যু, আহত এক

ভাঙ্গায় আবারও ৩ দিনের মহাসড়ক অবরোধ ঘোষণা

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫২ Time View

ফরিদপুর-৪ আসনভুক্ত ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনের সঙ্গে সংযুক্ত করার প্রতিবাদে করে ও নির্বাচন কমিশনারের গেজেট বাতিলের দাবিতে আগামী তিনদিন সকাল-সন্ধ্যা মহাসড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকালে জেলার ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষণা করেন আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান সিদ্দিক মিয়া।
সংবাদ সম্মেলনে মো. মনিরুজ্জামান সিদ্দিক মিয়া বলেন, ‘ইউনিয়ন দুটিকে ফরিদপুর-৪ আসনের অন্তর্ভুক্ত করে নতুন গেজেট প্রকাশ না করা পর্যন্ত আন্দোলন কর্মসূচি চলবে। ইতিপূর্বে চার দিনের মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয় গত বৃহস্পতিবার পর্যন্ত।’
এসময় তিনি ঘোষণা করেন রোববার সকাল থেকে মঙ্গলবার পর্যন্ত তিন দিন পদ্মা সেতু হয়ে ঢাকা-খুলনা এবং ফরিদপুর-বরিশাল মহাসড়কের আটটি পয়েন্টে অবরোধ চলবে। তবে রোগীবাহী অ্যাম্বুলেন্স, সংবাদকর্মীদের গাড়ি, কাঁচামালসহ পচনশীল দ্রব্যের গাড়ি অবরোধের আওতামুক্ত থাকবে। মঙ্গলবার পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তিনি।
ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়ন, হামিরদী ইউনিয়ন ও ভাঙ্গা উপজেলা সর্বদলীয় ঐক্য পরিষদের ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মুন্সী, ভাঙ্গা উপজেলা জামায়াতের আমির সরোয়ার হোসেন, ঘারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনসুর আহমেদ প্রমূখ বক্তব্য রাখেন।
বক্তারা জানান, কোনো ধরনের উশৃঙ্খলতা নয়, শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের মাধ্যমে তাদের দাবি আদায় করতে চায়। দাবি আদায় না হওয়া পর্যন্ত ভাঙ্গার মানুষ ঘরে ফিরে যাবে না। প্রয়োজনে ভাঙ্গা উপজেলাবাসী তাদের দাবি আদায়ের নির্বাচন কমিশন অভিমুখে যাত্রা করবে।
ফরিদপুর-৪ আসন এত দিন ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন উপজেলা নিয়ে গঠিত ছিল। আর ফরিদপুর-২ আসন ছিল নগরকান্দা ও সালথা উপজেলা নিয়ে। গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের প্রকাশিত গেজেট অনুযায়ী ভাঙ্গার আলগী ও হামিরদী ইউনিয়ন ফরিদপুর-২ আসনের সঙ্গে যুক্ত করা হয়েছে। আর এর প্রতিবাদে এসব অবরোধ ও বিক্ষোভ করে ওই দুই ইউনিয়নের বাসিন্দারা। তাদের দাবি, ভোটের আসন পরিবর্তন হলে চরম ভোগান্তিতে পড়বেন গ্রামের সাধারণ মানুষেরা।
স্থানীয়দের দাবি, ভাঙ্গার এই দুটি ইউনিয়ন ভৌগলিক দিক থেকে ফরিদপুর-২ (নগরকান্দা ও সালথা) উপজেলা থেকে বহু দূরে, যে কারণে তারা নানা ভোগান্তির শিকার হবেন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category