শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া মাদারীপুরে মাদক বিক্রির টাকা নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, আহত ৪ গোপালগঞ্জে ৩ কর্মকর্তা- কর্মচারীর সিন্ডিকেটে জিম্মি আঞ্চলিক পাসপোর্ট অফিস: সীমাহীন ভোগান্তি সারাবিশ্বের ৭০ ভাগ ইলিশ বাংলাদেশ উৎপাদন করে, দেশের সম্পদ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞায় মা ইলিশ ধরা যাবে না- মৎস ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী মাদারীপুরে জমি নিয়ে বিরোধে ধর্ষণের অভিযোগ এনে সৌদি ফেরত প্রবাসীর ঘরে আগুন দিলো প্রতিপক্ষ চীনের অর্থায়নে ৮০০ কোটি টাকা ব্যয়ে আড়িয়াল খঁ নদে নির্মিত হচ্ছে সেতু গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৩ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত ১৫ মাদারীপুরের কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্তের বসতবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ

মাদারীপুরে ইতালী প্রবাসীসহ ঘরে ঢুকে ৪ জনকে কুপিয়ে জখম

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৪ Time View
মাদারীপুরে নির্মানাধীন ভবনে ঢুকে এক ইতালী প্রবাসীর ওপর হামলার ঘটনা ঘটেছে। বাধা দেয়ায় ইতালী প্রবাসীসহ ৪জনকে কুপিয়ে জখম করা হয়েছে। শনিবার রাত ৮ টার দিকে শহরের বাগেরপাড় এলাকায় এই ঘটনা ঘটে।
আহতরা হলেন, সদর উপজেলা শিরখাড়া ইউনিয়নের পুরাণ রাজার এলাকার জাহাঙ্গীর হাওলাদার ছেলে ইতালী প্রবাসী জুয়েল হাওলাদার, ঘটকচর এলাকার ইসকেনদার হাওলাদারের ছেলে সাহাবুদ্দিন হাওলাদার, সাহাবুদ্দিন হাওলাদারের স্ত্রী রুমা বেগম, নতুন শহর মাদারীপুর এলাকার ফেরদাউস লস্করের স্ত্রী রহিমা বেগম।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ইতালী প্রবাসী জুয়েল হাওলাদার মাদারীপুর শহরের বাগেরপাড় এলাকায় জমি কিনে সম্প্রতি বাড়ি নির্মানের কাজ শুরু করেন। সেই নির্মানাধীন বাড়ির ভেতরে রাজমিস্ত্রীদের সাথে কথা বলছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত দেশীর অস্ত্রসহ নিয়ে জুয়েলের ওপর হামলা চালায়। তার ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে ইতালী প্রবাসীসহ ৪জনকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা এগিয়ে আসলে পালিয়ে যায় হামলাকারীরা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শণ করে পুলিশ। এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আদিল হোসেন জানান, এ ব্যাপারে তদন্ত করে নেয়া হবে আইনগত ব্যবস্থা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category