রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৪, আহত-৩০  মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০ মাদারীপুরে ইতালি প্রবাসীর ঘরে হাতবোমা বিস্ফোরণ, আহত দুই, আটক এক মাদারীপুরে আসামী বহনকারী পুলিশের পিকআপ উল্টে নিহত এক, আহত ১০ মুকসুদপুরে ১৪ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার মাদারীপুরে মসজিদের ইমামের থাকার ঘরে হাতবোমা বিস্ফোরণ, উড়ে গেল টিনের বেড়া রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন মাদারীপুরে পরিত্যক্ত ঘরে হাতবোমা বিস্ফোরণ, ঘর বিব্ধস্ত, তদন্তে পুলিশ রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু 

মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩০ Time View

নিখোঁজের একদিন পর মাদারীপুরে একটি বিল থেকে রুদ্র দাস (৪৫) নামে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে ডাসার উপজেলার খিলগ্রামের ডাইয়ার বিলের পানি থেকে ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। নিহত রুদ্র দাস ডাসার উপজেলরা ধামুসা গ্রামের রামচন্দ্র দাসের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে বাকপ্রতিবন্ধী রুদ্র দাস দিনমজুরের কাজ করে সংসার চালাতেন। শনিবার সকালে প্রতিদিনের মতো কাজের সন্ধানে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেসনি। রোববার সকালে ডাসারের খিলগ্রামের ডাইআর বিলে আব্দুর রাজ্জাক নামে অন্য এক শ্রমিক জমিতে কৃষিকাজ করতে যান। এ সময় একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে উদ্ধার করা হয় রুদ্র দাসের মরদেহ।

মাদারীপুরে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান মাহমুদ বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে নেয়া হবে আইনগত ব্যবস্থা।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category