সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম :
রাজৈরে  আন্তর্জাতিক ইসলামিক বক্তার বাড়িতে ঢুকে গাড়িতে পেট্রোল ঢেলে আগুন, এলাকায় আতঙ্ক মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৪, আহত-৩০  মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০ মাদারীপুরে ইতালি প্রবাসীর ঘরে হাতবোমা বিস্ফোরণ, আহত দুই, আটক এক মাদারীপুরে আসামী বহনকারী পুলিশের পিকআপ উল্টে নিহত এক, আহত ১০ মুকসুদপুরে ১৪ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার মাদারীপুরে মসজিদের ইমামের থাকার ঘরে হাতবোমা বিস্ফোরণ, উড়ে গেল টিনের বেড়া রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন মাদারীপুরে পরিত্যক্ত ঘরে হাতবোমা বিস্ফোরণ, ঘর বিব্ধস্ত, তদন্তে পুলিশ

রাজৈরে  আন্তর্জাতিক ইসলামিক বক্তার বাড়িতে ঢুকে গাড়িতে পেট্রোল ঢেলে আগুন, এলাকায় আতঙ্ক

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯৪ Time View
মাদারীপুরের রাজৈরে আন্তর্জাতিক ইসলামিক বক্তা মুহাম্মদ কামরুল ইসলাম সাঈদ আনসারীর বসতবাড়িতে ঢুকে পেট্রোল ঢেকে একটি প্রাইভেটকার পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। রোববার ভোররাতে রাজৈর উপজেলার পূর্ব স্বরমঙ্গল কাঠেরপোল এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো নিজের ব্যক্তিমালিকানা প্রাইভেটকার ঘরের সামনে পার্কিং করে ঘুমিয়ে পড়েন আলোচিত ইসলামিক বক্তা সাঈদ আনসারীর ভাই আসাদ আনসারী। রোববার ভোরে বাড়ির দেয়াল টপকে ভিতরে প্রবেশ করে দুর্বৃত্তরা। এ সময় অজ্ঞাত এক ব্যক্তি ঘরের সামনে রাখা করোলা ব্রান্ডের প্রাইভেটকারে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। পরে বিকট শব্দে বিস্ফোরণ ঘটলে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় এলাকাজুড়ে ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দ্রুত অপরাধীকে সনাক্ত করে শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাজৈর থানার তদন্ত ওসি কুতুবউদ্দিন আহমেদ। সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীকে সনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category