শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগে হাসপাতাল ভাংচুর  আমি কাজে বিশ্বাসী কোন কথায় বিশ্বাসী না  । সেলিমুজ্জামান সেলিম (এমপি) মুকসুদপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মাদারীপুরের শিবচরে মানবপাচার মামলায় পুত্রবধু ও শ্বশুর গ্রেফতার মাদারীপুরে গ্যাস সিলিন্ডারের গোডাউনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা আদায় মাদারীপুরে টিফিনের খাবার খেয়ে ২০ শিক্ষার্থী অসুস্থ: তদন্ত কমিটি গঠন, ৩ কার্য দিব‌সে প্রতি‌বেদন  মাদারীপুরে লিফটে আটকে থাকা শিশুসহ ৮ জনকে দেড়ঘন্টা পর উদ্ধার চাঁদাবাজদের ধরতে অফিসের গেটে তালা মেরে  মাদারীপুর রেজিস্ট্রার অফিসে সংসদ সদস্যর অভিযান পদ্মার চরের মানুষের জীবনযাত্রা দেখতে নৌভ্রমনে সম্পাদকরা, আশ্বাস দিলেন পাশে থাকার রাজৈর উপজেলার বহুল আলোচিত ঝুনু আক্তারী হত্যা মামলার প্রধান আসামী তরিকুল হাওলাদার (২৮) গ্রেফতার

ইউটিউবে নতুন ফিচার, আয় হবে দ্বিগুণ

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩১ Time View

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব। তবে ইউটিউব বিনোদনের চাহিদা মিটিয়ে আয়ের পথ খুলে দিয়েছে অনেক আগেই। লাখ লাখ কনটেন্ট ক্রিয়েটর এই প্ল্যাটফর্ম থেকে মাসে হাজার হাজার ডলার আয় করছেন।
এবার ইউটিউব আনলো নতুন ফিচার। যার মাধ্যমে কনটেন্ট ক্রিয়েটরদের আয় হবে দ্বিগুণ। ইউটিউবে কনটেন্ট ক্রিয়েটররা সারা বিশ্বব্যাপী দর্শকদের কাছে পৌঁছানোর জন্য ভিডিওতে সাবটাইটেল বা আলাদা আলাদা চ্যানেলের কন্টেন্টের উপর নির্ভর করে চলতেন। কিন্তু এখন থেকে এই প্রতিবন্ধকতা দূর হতে চলেছে।
আনুষ্ঠানিকভাবে ইউটিউব এখন থেকে চালু করেছে মাল্টি ল্যাঙ্গোয়েজ অডিও ডাবিং ফিচার্স। এর মাধ্যমে কনটেন্ট ক্রিয়েটররা একই ভিডিওতে বিভিন্ন ভাষার অডিও ট্র্যাক সংযুক্ত করতে পারবেন।

ইউটিউব তার ব্লগ পোস্টে জানিয়েছে যে এই ফিচারটি বিশ্বজুড়ে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করা হয়েছে। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাস থেকে এই ফিচারের পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়েছিল। এর মধ্যে ছিলেন মিস্টার বিস্ট, মার্ক রবার, জেমি অলিভার, নিক ডিজিওভানির মত বড় বড় ক্রিয়েটররাও। একাধিক ভাষায় ভিডিও প্রকাশ করে তারা দেখিয়েছেন যে দর্শকরা কনটেন্ট দেখার জন্য এর মাধ্যমে নতুন ও সহজ বিকল্প পেতে পারেন।
তবে স্বয়ংক্রিয়ভাবে ডাবিং করা যায় না, বরং ক্রিয়েটরদের নিজেদেরকেই বিভিন্ন ভাষায় অডিও রেকর্ড করতে হয়। তারপরে ইউটিউবের সাবটাইটেল এডিটর টুল ব্যবহার করে ভিডিও আপলোড করতে হবে। সবচেয়ে বড় ফিচার্স হলো আগে থেকে প্রকাশ করা ভিডিওতেও নতুন অডিও ট্র্যাক যোগ করা যেতে পারে এই ফিচারের মাধ্যমে। ফলে আলাদা চ্যানেল তৈরি করার প্রয়োজন পড়বে না।
ইউটিউবের মতে, প্রাথমিক তথ্য থেকে দেখা যায় বহু ভাষার ট্র্যাক ব্যবহারকারী লক্ষ্য করেছেন যে তাদের মোট ওয়াচ টাইমের ২৫ শতাংশ এসেছে এমন দর্শকদের থেকে যাদের প্রাথমিক ভাষা ভিডিওর ভাষা থেকে আলাদা ছিল। বিখ্যাত ক্রিয়েটর শেফ জেমি অলিভার এই ফিচার্স ব্যবহার করে তার ভিডিওর ভিউজ তিন গুণ বাড়িয়ে ফেলেছেন।
এর মাধ্যমে আয় বাড়বে, সঙ্গে খরচও কমবে। আগে থার্ড পার্টি ডাবিং ও ট্রান্সলেশন পরিষেবার উপরে নির্ভর করতে হত যাতে সময়ও বেশি লাগত আর খরচও বৃদ্ধি পেত। কিন্তু ইউটিউবের এই সমন্বিত টুলের সাহায্যে প্রক্রিয়াটি অনেক সহজ হয়ে গিয়েছে। আর আগের থেকে আরও সাশ্রয়ী হয়ে উঠেছে। ভিডিও যারা নিজেদের ভাষাতে আগে দেখতে পারছিলেন না, তারাও এখন এই মাধ্যমে দেখতে পাবেন যে কোনো অন্য ভাষার ভিডিও।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category