শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মুক্তিযোদ্ধাদের মতই একইভাবে জুলাই-আগস্টে শহীদদের সারাজীবন সম্মান করা হবে, পরিবার পাবে সম্মানীভাতা- জাহান্দার আলী মিয়া মাদারীপুরে শতা‌ধিক নেতাকর্মী নি‌য়ে আওয়ামীলীগ ছাড়লেন চেয়ারম্যান অ‌মিত হো‌সেনসহ ৯ ইউপি সদস্য মুকসুদপুরে মাদকসেবী স্বামী স্ত্রীর হাত পা বেধে চুল কেটে রাতভর নির্যাতন মুকসুদপুরে প্রতিষ্ঠান প্রধানদের দলীয় রাজনীতি থেকে বিরত থাকার আহ্বান জানালেন সেলিমুজ্জামান সেলিম এমপি মাদারীপুরে নদ-নদী ভাঙ্গনরোধে কার্যক্রম শুরু, উদ্বোধন করলেন স্থানীয় এমপি মাদারীপুরে থানার গ্রিল ভেঙ্গে পালিয়ে যাওয়া আসামিকে কেরানীগঞ্জ থেকে গ্রেফতার মাদারীপুরে থানার গ্রিল ভেঙ্গে পালিয়েছে আটক নারী আসামি, দায়িত্বরত এসআই ও কনস্টেবল প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন মাদারীপুরে বিষধর সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু মাদারীপুরে আটক মাদক ব্যবসায়ীকে ককটেল ফাটিয়ে ছিনিয়ে নিলো সহযোগিরা, ৩০০ পিস ইয়াবা উদ্ধার

ফরিদপুরের ভাঙ্গা থানায় হামলা, ভাঙচুরের ঘটনায় সাবেক এমপি নিক্সন চৌধুরীকে প্রধান আসামি করে মামলা

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৪ Time View

ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায় গত সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে আসন পুনর্বহালের দাবিতে আন্দোলন কারীরা ভাঙ্গা লোকাল থানা হামলা ও ভাঙচুরের করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ভাঙ্গা থানায় মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) মামলা দায়ের করেন।
এ মামলার প্রধান আসামি করা হয়েছে ফরিদপুর -৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের সাবেক এমপি ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সনকে। ভাঙ্গা থানার উপ-পরিদর্শক আজাদুজ্জামান বাদী হয়ে ২৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরো আসামী করে এ মামলাটি দায়ের করেন।
মামলার ২ নম্বর আসামি করা হয়েছে হামিরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোকন মাতুব্বরকে।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার শামছুল আজম বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে এই মামলার সত্যতা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য , গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন এক গেজেটে ভাঙ্গা সদরপুর চরভদ্রাসন নিয়ে গঠিত ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়ন কেটে ফরিদপুর-২ আসনে সংযুক্ত করে। এর প্রতিবাদে গত ৫ সেপ্টেম্বর শুক্রবার প্রথম ধাপে ঢাকা খুলনা ও ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে ভাঙ্গাবাসী। সে সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের আশ্বাসে আন্দোলনকারীরা তিন দিনের জন্য কর্মসূচি স্থগিত করেন। তার আশ্বাসে সোমবার পর্যন্ত সমস্যার সমাধান না হলে পরদিন মঙ্গলবার থেকে বৃহস্পতিবার (৯-১১ সেপ্টেম্বর ) পর্যন্ত টানা তিন দিন সকাল সন্ধ্যা অবরোধ কর্মসূচি পালন করে। শুক্র-শনি বাদ দিয়ে রবিবার (১৪-১৬ সেপ্টেম্বর ) থেকে আবার টানা তিন দিন অবরোধ কর্মসূচি ঘোষণা দেয়।
গত রোববার তৃতীয় দফা কর্মসূচি প্রথম দিনে ঢাকা খুলনা মহাসড়ক ও ঢাকা বরিশাল মহাসড়কের পাশাপাশি রাজবাড়ী ভাঙ্গা ও ঢাকা খুলনা রেলপথ অবরোধ করে । এর ফলে ভাঙ্গার হামিরদী ও ভাঙ্গা জংশন ও রাজবাড়ীতে তিনটি ট্রেন আটকা পড়ে যাত্রীদের চরম ভোগান্তি সম্মুখীন হতে হয়।
এ প্রেক্ষাপটে গত রোববার দুপুরে স্বরাষ্ট্র উপদেষ্টা কঠোরভাবে আন্দোলন দমন করার ঘোষণা দেন। পাশাপাশি রোববার (১৪ সেপ্টেম্বর) আলগী এবং হামিরদী ইউনিয়নের চেয়ারম্যানসহ ৯০ জনের নাম উল্লেখ করে দেড়শজনকে অজ্ঞতানামা আসামি দেখিয়ে দ্রুত বিচার আইনে মামলা করা হয় ভাঙ্গা থানায়। ওই মামলায় গ্রেফতার দেখানো হয় আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ম ম সিদ্দিক মিয়াকে।
এর প্রেক্ষাপটে গত সোমবার তৃতীয় দফা অবরোধের দ্বিতীয় দিনে ভাঙ্গা থানা ,উপজেলা পরিষদ ,ভাঙ্গা হাইওয়ে থানা সহ বিভিন্ন সরকারি কার্যালয় ব্যাপক হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগসহ সহিংস ঘটনা ঘটে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category