শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া মাদারীপুরে মাদক বিক্রির টাকা নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, আহত ৪ গোপালগঞ্জে ৩ কর্মকর্তা- কর্মচারীর সিন্ডিকেটে জিম্মি আঞ্চলিক পাসপোর্ট অফিস: সীমাহীন ভোগান্তি সারাবিশ্বের ৭০ ভাগ ইলিশ বাংলাদেশ উৎপাদন করে, দেশের সম্পদ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞায় মা ইলিশ ধরা যাবে না- মৎস ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী মাদারীপুরে জমি নিয়ে বিরোধে ধর্ষণের অভিযোগ এনে সৌদি ফেরত প্রবাসীর ঘরে আগুন দিলো প্রতিপক্ষ চীনের অর্থায়নে ৮০০ কোটি টাকা ব্যয়ে আড়িয়াল খঁ নদে নির্মিত হচ্ছে সেতু গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৩ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত ১৫ মাদারীপুরের কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্তের বসতবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ

লিবিয়ায় মাফিয়ার গুলিতে নিমিষেই শেষ মাদারীপুরের জীবন ঢালীর স্বপ্ন

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৭ Time View
যাবেন যুবকরা স্বপ্নের দেশ ইতালিতে, ফিরিয়ে আনবেন পরিবারের স্বচ্ছলতা। এমন আসা বুকে বেধে প্রায় ৬ মাস আগে পরিবার রেখে বাড়ি ছেড়েছিলেন মাদারীপুরের যুবক জীবন ঢালী (২২)। দালালের প্রলোভনে পড়ে ভূমধ্যসাগর পথে স্বপ্ন ছোয়ার জন্য লিবিয়ায় গিয়েছিলেন তিনি। কিন্তু ভাগ্য তার সহায় হয়নি। লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিমিষেই শেষ হয়ে গেছে জীবন ঢালীর সব স্বপ্ন।

গত ৮ সেপ্টেম্বর লিবিয়ায় মাফিয়াদের ছোড়া গুলিতে প্রাণ হারিয়েছেন তিনি। এ খবর বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) জীবন ঢালীর নিজ বাড়ি মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড জৈয়ার গ্রামে পৌছালে পরিবারে শুরু হয় শোকের মাতম। নিহত জীবন ওই গ্রামের কালাম ঢালীর ছেলে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, জীবন ঢালীর মৃত্যুর বিষয়টি লিবিয়ায় থাকা তার সফর সঙ্গীরা ফোন করে পরিবারকে নিশ্চিত করেছেন। প্রায় ৬ মাস আগে মাদারীপুর সদর উপজেলার ঘাটমাঝি ইউনিয়নের ঝিকরহাটি গ্রামের মানবপাচারকারী দালাল রাসেল খানের প্রলোভনে পড়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার উদ্দেশ্যে লিবিয়া যায় জীবন ঢালী । পরিবারে আর্থিক স্বচ্ছতা ফেরাতে এই অবৈধ পথ বেছে নেন তিনি। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে তার ইতি ঘটে লিবিয়ায়। সেখানে কয়েকমাস গেম ঘরে থাকার পর গত ৮ সেপ্টেম্বর মাফিয়াদের গুলিতে নিহত হয় জীবন। তার এই মৃত্যুর খবরে বারবার জ্ঞান হারাচ্ছেন শোকে কাতর মা-বাবা ।

এলাকাবাসী জানায়, দালালদের খপ্পরে পড়ে প্রতিনিয়ত দেশের বহু যুবক এভাবে জীবন হারাচ্ছেন। এ ঘটনায় রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ নিয়ে নিহতের পরিবারকে সহায়তা করার দাবি জানিয়েছেন তারা। এ ঘটনায় শোকে স্তব্ধ হয়ে পড়েছে পুরো গ্রাম।

এ বিষয়ে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল হোসেন বলেন, লিবিয়া হয়ে ইতালি যাওয়ার পথে মাদারীপুরসহ দেশের বিভিন্ন এলাকার অনেক যুবক দালালের খপ্পরে পড়ে জীবন দিচ্ছে। মানবপাচার চক্রের বিরুদ্ধে পুলিশের তৎপরতা অব্যাহত আছে। এ ঘটনায় অভিযুক্ত দালালের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category