শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মুক্তিযোদ্ধাদের মতই একইভাবে জুলাই-আগস্টে শহীদদের সারাজীবন সম্মান করা হবে, পরিবার পাবে সম্মানীভাতা- জাহান্দার আলী মিয়া মাদারীপুরে শতা‌ধিক নেতাকর্মী নি‌য়ে আওয়ামীলীগ ছাড়লেন চেয়ারম্যান অ‌মিত হো‌সেনসহ ৯ ইউপি সদস্য মুকসুদপুরে মাদকসেবী স্বামী স্ত্রীর হাত পা বেধে চুল কেটে রাতভর নির্যাতন মুকসুদপুরে প্রতিষ্ঠান প্রধানদের দলীয় রাজনীতি থেকে বিরত থাকার আহ্বান জানালেন সেলিমুজ্জামান সেলিম এমপি মাদারীপুরে নদ-নদী ভাঙ্গনরোধে কার্যক্রম শুরু, উদ্বোধন করলেন স্থানীয় এমপি মাদারীপুরে থানার গ্রিল ভেঙ্গে পালিয়ে যাওয়া আসামিকে কেরানীগঞ্জ থেকে গ্রেফতার মাদারীপুরে থানার গ্রিল ভেঙ্গে পালিয়েছে আটক নারী আসামি, দায়িত্বরত এসআই ও কনস্টেবল প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন মাদারীপুরে বিষধর সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু মাদারীপুরে আটক মাদক ব্যবসায়ীকে ককটেল ফাটিয়ে ছিনিয়ে নিলো সহযোগিরা, ৩০০ পিস ইয়াবা উদ্ধার

মাদারীপুরের শিবচরে তালাবদ্ধ ঘর থেকে বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২৪ Time View

মাদারীপুরের শিবচরে তালাবদ্ধ ঘর থেকে ৬০ বছর বয়সী এক বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুর ১টার দিকে শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের ‘চর কাঁচিকাটা’ গ্রামের নিজ ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত রেনু বেগম ওই গ্রামের মৃত সাদেক হাওলাদারের স্ত্রী।


পুলিশ ও স্থানীয়রা জানায়, দুই মেয়েকে বিয়ে দেয়ায় তারা থাকেন শ^শুরবাড়ি। আর একমাত্র ছেলের চাকুরির সুবাধে রাজধানী ঢাকায় বসবাস। স্বামীর মৃত্যুর পর নিজবাড়িতে একাই থাকতেন ৬০ বছর বসয়ী বৃদ্ধা রেনু বেগম। সকালে রেনুর কোন সাড়াশব্দ পাচ্ছিল না প্রতিবেশিরা। পরে তালাবদ্ধ করে জানালা দিয়ে বিছানায় রক্তাক্ত অবস্থায় রেনুকে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ এসে তালা ভেঙ্গে বিছানা থেকে বৃদ্ধার লাশ উদ্ধার করে। পরে লাশটি ময়না তদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশের ধারণা চুরি করে মালামাল নিয়ে পালিয়ে যাওয়ায় সময় বৃদ্ধা বিষয়টি দেখায় গলা কেটে তাকে হত্যা করা হয়েছে। এই ঘটনায় এখনো কাউকে আটক করতে পারেনি পুলিশ।


মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম জানান, ‘খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। ধারণা করা হচ্ছে চোরচক্র বৃদ্ধাকে গলাকেটে হত্যা করেছে। এরইমধ্যে সিআইডিকেও বলা হয়েছে, তারা হত্যার কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে। এ ব্যাপারে নেয়া হবে সব ধরনের আইনগত ব্যবস্থা।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category