শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া মাদারীপুরে মাদক বিক্রির টাকা নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, আহত ৪ গোপালগঞ্জে ৩ কর্মকর্তা- কর্মচারীর সিন্ডিকেটে জিম্মি আঞ্চলিক পাসপোর্ট অফিস: সীমাহীন ভোগান্তি সারাবিশ্বের ৭০ ভাগ ইলিশ বাংলাদেশ উৎপাদন করে, দেশের সম্পদ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞায় মা ইলিশ ধরা যাবে না- মৎস ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী মাদারীপুরে জমি নিয়ে বিরোধে ধর্ষণের অভিযোগ এনে সৌদি ফেরত প্রবাসীর ঘরে আগুন দিলো প্রতিপক্ষ চীনের অর্থায়নে ৮০০ কোটি টাকা ব্যয়ে আড়িয়াল খঁ নদে নির্মিত হচ্ছে সেতু গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৩ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত ১৫ মাদারীপুরের কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্তের বসতবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ

রাষ্ট্রীয় সংস্কার আর দৃশ্যমান বিচার হলে বাংলাদেশকে আর গোলামের জিঞ্জিরে আবদ্ধ করতে পারবে না ভারত: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৬২ Time View

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমির ও চরমোনাই’র পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, রাষ্ট্রীয় সংস্কার আর দৃশ্যমান বিচার পাশের দেশ ভারত চায় না। এটি হলে ভারত, বাংলাদেশকে আর গোলামের জিঞ্জিরে আবদ্ধ করতে পারবে না। মঙ্গলবার বিকেলে মাদারীপুর শহরের স্বাধীনতা অঙ্গনে ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার আয়োজনে গণ সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমির আরো বলেন, সংস্কার ও দৃশ্যমান বিচার হওয়ার আগেই বর্তমান অন্তবর্তীকালীন সরকার জাতীয় নির্বাচনের দিন ঘোষণা করেছেন। কিন্তু জুলাই অভ্যুত্থানে যারা শতাহত হয়েছে, যারা পঙ্গু হয়েছে, চোখা হারালো সেই ভাষা বর্তমান সরকার বোঝে না। এই হত্যাকান্ডের বিচার হওয়ার আগেই নির্বাচনকে মূখ্য বানানো হয়েছে। এ নিয়ে কথা বললেই ক্ষমতায় যাওয়ার লোভীরা বলে নির্বাচনকে পেছনে ঠেলে দিতে চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ। এটি সর্ম্পূন্ন একটি অযৌতিক মিথ্যা কথা।

২০০৮ সালের জাতীয় নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ পিআর পদ্ধতির দাবী তুলেছিল উল্লেখ করে চরমোনাই’র পীর বলেন, দেশের মানুষের সঠিক গণতন্ত্র আদায়ে পিআর পদ্ধতিতে নির্বাচনের কোন বিকল্প নেই। এই পদ্ধতি যারা বুঝে না, সেইদল দেশ চালানোর যোগ্যতাও রাখে না। বিএনপির দেশে ২০ শতাংশও ভোট না থাকায় তারা পিআর পদ্ধতির বিরোধীতা করছে বলেও মন্তব্য করেন তিনি।
ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারীপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক মাওলানা আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেসেডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, কেন্দ্রীয় দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আরিফুল ইসলাম, জামায়াতে ইসলামী জেলা শাখার আমির মাওলানা মোকলেছুর রহমানসহ অনেকেই। এদিকে গণ সমাবেশ শেষে বিভিন্ন দাবি তুলে ধরে একটি গণ মিছিল বের হয়ে শহরের কয়েকটি সড়ক প্রদক্ষিণ শেষে ইটেরপুল গিয়ে শেষ হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category