শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া মাদারীপুরে মাদক বিক্রির টাকা নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, আহত ৪ গোপালগঞ্জে ৩ কর্মকর্তা- কর্মচারীর সিন্ডিকেটে জিম্মি আঞ্চলিক পাসপোর্ট অফিস: সীমাহীন ভোগান্তি সারাবিশ্বের ৭০ ভাগ ইলিশ বাংলাদেশ উৎপাদন করে, দেশের সম্পদ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞায় মা ইলিশ ধরা যাবে না- মৎস ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী মাদারীপুরে জমি নিয়ে বিরোধে ধর্ষণের অভিযোগ এনে সৌদি ফেরত প্রবাসীর ঘরে আগুন দিলো প্রতিপক্ষ চীনের অর্থায়নে ৮০০ কোটি টাকা ব্যয়ে আড়িয়াল খঁ নদে নির্মিত হচ্ছে সেতু গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৩ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত ১৫ মাদারীপুরের কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্তের বসতবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ

মাদারীপুরের শিবচরে চাঞ্চল্যকর রেনু বেগম হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১০ Time View

 

মাদারীপুরের শিবচরে চাঞ্চল্যকর রেনু বেগম হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করেছে র‌্যাব-৮ মাদারীপুর। চুরির অপবাদ সইতে না পেরে প্রতিশোধের বশবর্তী হয়ে বৃদ্ধা রেনু বেগমকে গলাকেটে হত্যা করা হয় বলে জানিয়েছে র‌্যাব। এই লোমহর্ষক হত্যাকাণ্ডে জড়িত কাজী রাসেল মাহমুদ ওরফে সবুজ (৩০)-কে গত ২৫ সেপ্টেম্বর রাতে শিবচর উপজেলার পাচ্চর চরকান্দি এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃত সবুজ ঢাকা জেলার ইব্রাহিমপুর থানার পশ্চিম শেওড়াপাড়া গ্রামের মৃত কাজী কেরামত আলীর ছেলে।

র‌্যাব-৮ মাদারীপুর কোম্পানী কমান্ডার মীর মনির হোসেন শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন।

র‌্যাবের জিজ্ঞাসাবাদে আসামি সবুজ জানিয়েছে যে, প্রায় ৯ মাস আগে তিনি নিহত রেনু বেগমের বাড়িতে ভাড়া থাকতো। তখন রেনু বেগমের বাড়িতে একটি চুরির ঘটনা ঘটে এবং রেনু বেগম এই চুরির জন্য সবুজকে সন্দেহ করেন। এই অপবাদ সবুজ মেনে নিতে পারেনি। গত ৪ মাস আগে সবুজ রেনু বেগমের ভাড়া বাসা ছেড়ে অন্যত্র চলে যায়।

তবে, চুরির অপবাদের প্রতিশোধ নিতে বদ্ধপরিকর ছিল সবুজ। গত ২১ সেপ্টেম্বর রাত ১১টার দিকে সে গোপনে রেনু বেগমের বাড়ির রান্নাঘরে অবস্থান নেয়। পরদিন সকালে সুযোগ বুঝে ভিকটিমের শোবার ঘরে প্রবেশ করে রেনু বেগমকে গলাকেটে হত্যা করে। হত্যাকাণ্ডের পর সবুজ রেনু বেগমের ঘরে থাকা স্বর্ণের দুল, মোবাইল ফোন, রাইস কুকার, কাপড়চোপড় এবং নগদ কিছু টাকা নিয়ে পালিয়ে যায়।
র‌্যাব-৮ মাদারীপুর কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন জানান, ঘটনার পর থেকেই র‌্যাব এই ক্লুলেস হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে মাঠে নামে। দীর্ঘ তদন্ত ও অনুসন্ধানের পর গত ২৫ সেপ্টেম্বর রাতে শিবচরের পাচ্চর চরকান্দি এলাকা থেকে হত্যাকারী সবুজকে গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাব। গ্রেফতারের পর আসামিকে শিবচর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category