শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া মাদারীপুরে মাদক বিক্রির টাকা নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, আহত ৪ গোপালগঞ্জে ৩ কর্মকর্তা- কর্মচারীর সিন্ডিকেটে জিম্মি আঞ্চলিক পাসপোর্ট অফিস: সীমাহীন ভোগান্তি সারাবিশ্বের ৭০ ভাগ ইলিশ বাংলাদেশ উৎপাদন করে, দেশের সম্পদ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞায় মা ইলিশ ধরা যাবে না- মৎস ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী মাদারীপুরে জমি নিয়ে বিরোধে ধর্ষণের অভিযোগ এনে সৌদি ফেরত প্রবাসীর ঘরে আগুন দিলো প্রতিপক্ষ চীনের অর্থায়নে ৮০০ কোটি টাকা ব্যয়ে আড়িয়াল খঁ নদে নির্মিত হচ্ছে সেতু গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৩ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত ১৫ মাদারীপুরের কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্তের বসতবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ

মাদারীপুরে ২০০ কেজি গাঁজা উদ্ধার, দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩৭ Time View
মাদারীপুরে বিশেষ অভিযানে শীর্ষ মাদক ব্যবসায়ীর হেফাজত থেকে ২০০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ সময় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে নিজ কার্যালয়ে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, দীর্ঘদিন থেকে একটি মাদক ব্যবসায়ী চক্র সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের উত্তর ঝিকরহাটি গ্রামে মাদক বিক্রি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ১টার দিকে ওই গ্রামের নান্নু দর্জির বাড়িতে থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ যৌথ এ অভিযান পরিচালনা করে। অভিযানে নান্নু দর্জি (৬২) ও নুরু দর্জি (৪২) নামের দুইজনকে আটক করা হয়। তাদের দখল থেকে নয়টি বস্তায় রাখা ৫০ প্যাকেট গাঁজা উদ্ধার করা হয়, যার ওজন ২০০ কেজি এবং আনুমানিক বাজার মূল্য প্রায় ৪০ লাখ টাকা।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর দুই সহযোগী এনামুল দর্জি (৪২) ও সুমন দর্জি (৩৫) পালিয়ে যায়। এদের মধ্যে এনামুল দর্জির নামে মাদকসহ ৯টি মামলা রয়েছে। অন্য আসামিদের বিরুদ্ধেও মাদক সংশ্লিষ্ট একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় মাদারীপুর সদর মডেল থানায় মামলা দায়েরে করা হয়েছে।
মাদারীপুরের পুলিশ সুপার মো. নাঈমুল হাছানের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানে অংশ নেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা, সদর মডেল থানার ওসি আদিল হোসেন এবং জেলা গোয়েন্দা শাখার সদস্যরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category