শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মুক্তিযোদ্ধাদের মতই একইভাবে জুলাই-আগস্টে শহীদদের সারাজীবন সম্মান করা হবে, পরিবার পাবে সম্মানীভাতা- জাহান্দার আলী মিয়া মাদারীপুরে শতা‌ধিক নেতাকর্মী নি‌য়ে আওয়ামীলীগ ছাড়লেন চেয়ারম্যান অ‌মিত হো‌সেনসহ ৯ ইউপি সদস্য মুকসুদপুরে মাদকসেবী স্বামী স্ত্রীর হাত পা বেধে চুল কেটে রাতভর নির্যাতন মুকসুদপুরে প্রতিষ্ঠান প্রধানদের দলীয় রাজনীতি থেকে বিরত থাকার আহ্বান জানালেন সেলিমুজ্জামান সেলিম এমপি মাদারীপুরে নদ-নদী ভাঙ্গনরোধে কার্যক্রম শুরু, উদ্বোধন করলেন স্থানীয় এমপি মাদারীপুরে থানার গ্রিল ভেঙ্গে পালিয়ে যাওয়া আসামিকে কেরানীগঞ্জ থেকে গ্রেফতার মাদারীপুরে থানার গ্রিল ভেঙ্গে পালিয়েছে আটক নারী আসামি, দায়িত্বরত এসআই ও কনস্টেবল প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন মাদারীপুরে বিষধর সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু মাদারীপুরে আটক মাদক ব্যবসায়ীকে ককটেল ফাটিয়ে ছিনিয়ে নিলো সহযোগিরা, ৩০০ পিস ইয়াবা উদ্ধার

বেতনবৈষম্য নিরসনসহ ৬ দফা দাবীতে মাদারীপুরের কালকিনিতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১৩১ Time View
বেতনবৈষম্য নিরসনসহ ৬ দফা দাবীতে মাদারীপুরের কালকিনি ৫ম দিনের মতো কর্মবিরতি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা। বিভিন্ন ইউনিয়ন থেকে ৬০ জন স্বাস্থ্য সহকারী এই কর্মসূচিতে অংশ নেন। রোববার দেশব্যাপী ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সামনে এ কর্মবিরতি পালন করেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন কালকিনি উপজেলা শাখার সদস্যরা।
তাদের দাবির মধ্যে রয়েছে, বেতনবৈষম্য নিরসন, নিয়োগবিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতা স্নাতক ও বিজ্ঞান সংযোজন, ইন সার্ভিস ডিপ্লোমার মাধ্যমে ১১তম গ্রেডে প্রতিকরণ, টেকনিক্যাল পদমর্যদা প্রদান, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড প্রদান।
স্বাস্থ সহকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হয়ে আসছেন তারা। ন্যায্য দাবি বাস্তবায়নের জন্য আন্দোলন করেও কোনো সিদ্ধান্ত না পাওয়ায় তারা বাধ্য হয়ে কর্মবিরতিতে গেছেন। বাধ্য হয়ে তারা পহেলা অক্টোবর থেকে ইপিআইসহ সব কার্যক্রম বন্ধ রেখে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন শুরু করেছেন। দ্রুত ৬ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা। তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত রাখারও ঘোষণা দেন স্বাস্থ্য সহকারীরা।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন কালকিনি উপজেলা শাখার সভাপতি রুহুল আমিন, সহসভাপতি মো. এমদাদ, সাধারণ সম্পাদক জহির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান পলাশ, কোষাধ্যক্ষ মেহেদি হাসানসহ অনেকেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category