শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া মাদারীপুরে মাদক বিক্রির টাকা নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, আহত ৪ গোপালগঞ্জে ৩ কর্মকর্তা- কর্মচারীর সিন্ডিকেটে জিম্মি আঞ্চলিক পাসপোর্ট অফিস: সীমাহীন ভোগান্তি সারাবিশ্বের ৭০ ভাগ ইলিশ বাংলাদেশ উৎপাদন করে, দেশের সম্পদ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞায় মা ইলিশ ধরা যাবে না- মৎস ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী মাদারীপুরে জমি নিয়ে বিরোধে ধর্ষণের অভিযোগ এনে সৌদি ফেরত প্রবাসীর ঘরে আগুন দিলো প্রতিপক্ষ চীনের অর্থায়নে ৮০০ কোটি টাকা ব্যয়ে আড়িয়াল খঁ নদে নির্মিত হচ্ছে সেতু গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৩ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত ১৫ মাদারীপুরের কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্তের বসতবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ

গোপালগঞ্জে এনটিভির স্টাফ রিপোর্টার মাহাবুব হোসেন সারমাতের ইন্তেকাল৷

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ২৯৫ Time View

 

গোপালগঞ্জের বর্ষীয়ান সাংবাদিক এনটিভি ও আমার দেশ পত্রিকার স্টাফ রিপোর্টার মাহাবুব হোসেন সারমাত (৫৪) শুক্রবার (১০ অক্টোবর)বিকাল ৫টা ৫৫ মিনিটে গোপালগঞ্জ শহরের থানাপাড়ার নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি গোপালগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতির দ্বায়িত্ব পালন করছিলেন। মুত্যুকালে তিনি স্ত্রী, ৩ মেয়ে, ৫ ভাই, ৪ বোনসহ অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন। মাহবুব হোসেন সারমাতরা ছিলেন ১০ ভাই বোন। ৬ ভাইয়ের মধ্যে সে ছিল দ্বিতীয়। তাঁর পিতা এসকেন্দার আলী সরদার গোপালগঞ্জ জজ কোর্টের আইনজীবী ছিলেন।

শনিবার (১১ অক্টোবর)বাদ জোহর গোপালগঞ্জ আলিয়া মাদ্রাসায় জানাজা নামাজ শেষে গোপালগঞ্জ শহরের গেটপাড়ার পৌর কবরস্থানে মা-বাবার কবরের পাশে তাকে দাফন করা হবে।

তার মৃত্যতে গোপালগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশন, গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরাম সহ জেলায় কর্মরতঃ বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা এবং বিএনপির পক্ষে জেলা বিএনপির আহবায়ক শরীফ রফিকুজ্জামান, জামায়েত ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন শোক জানিয়েছেন।

সাংবাদিক মাহবুব হোসেন সারমাত ৩ দশকের অধিক সময় ধরে গোপালগঞ্জে সাংবাদিকতা করছেন। দৈনিক দিনকাল পত্রিকার মধ্য দিয়ে তার সাংবাদিকতা শুরু।এরপর আমার দেশ ও এনটিভিতে দীর্ঘ বছর ধরে তিনি সাংবাদিকতা করছেন।সাংবাদিকতায় গোপালগঞ্জ জেলা জুড়ে সাংবাদিক সারমাতের একটা সুনাম রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category