শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মুক্তিযোদ্ধাদের মতই একইভাবে জুলাই-আগস্টে শহীদদের সারাজীবন সম্মান করা হবে, পরিবার পাবে সম্মানীভাতা- জাহান্দার আলী মিয়া মাদারীপুরে শতা‌ধিক নেতাকর্মী নি‌য়ে আওয়ামীলীগ ছাড়লেন চেয়ারম্যান অ‌মিত হো‌সেনসহ ৯ ইউপি সদস্য মুকসুদপুরে মাদকসেবী স্বামী স্ত্রীর হাত পা বেধে চুল কেটে রাতভর নির্যাতন মুকসুদপুরে প্রতিষ্ঠান প্রধানদের দলীয় রাজনীতি থেকে বিরত থাকার আহ্বান জানালেন সেলিমুজ্জামান সেলিম এমপি মাদারীপুরে নদ-নদী ভাঙ্গনরোধে কার্যক্রম শুরু, উদ্বোধন করলেন স্থানীয় এমপি মাদারীপুরে থানার গ্রিল ভেঙ্গে পালিয়ে যাওয়া আসামিকে কেরানীগঞ্জ থেকে গ্রেফতার মাদারীপুরে থানার গ্রিল ভেঙ্গে পালিয়েছে আটক নারী আসামি, দায়িত্বরত এসআই ও কনস্টেবল প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন মাদারীপুরে বিষধর সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু মাদারীপুরে আটক মাদক ব্যবসায়ীকে ককটেল ফাটিয়ে ছিনিয়ে নিলো সহযোগিরা, ৩০০ পিস ইয়াবা উদ্ধার

মাদারীপুরে পাম্পে তেল নিতে এসে ধরা পড়ল ২ চোর

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১৭০ Time View

 

মাদারীপুরের ডাসারে মোটরসাইকেল চুরির ২০ দিন পর পাম্পে তেল নিতে এসে ধরা খেল দুই চোর। পরে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাদের আটক করে পুলিশে সোপর্দ করে। এর আগে মসজিদের সামনে থেকে মোটরসাইকেলটি চুরি হয় ইমামের।

রোববার (১২ অক্টোবর) ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম এ তথ্য নিশ্চিত করছেন। আটককৃতরা হলেন, কালকিনি উপজেলার মো. সলেমান সরদারের ছেলে মো. বাবু সরদার (২৫) ও কালকিনি উপজেলার পশ্চিম মিনাজদি গ্রামের লুৎফর সরদারের ছেলে শাকিল সরদার (২০)।

ভুক্তভোগী ইমাম হাবিবুর রহমান হাবিব জানান, গত ২৩ সেপ্টেম্বর আমি জোহরের নামাজের পর মসজিদের মিম্বারের ওপর মোটরসাইকেলের চাবি রেখে ঘুমিয়ে পড়েন। এ সুযোগে চাবিসহ ব্যবহৃত লাল রঙের একটি পালসার মোটরসাইকেল চুরি হয়। পরে এ ঘটনায় থানায় জিডি করা হয়। শনিবার দুপুরের দিকে আরেকটি মোটরসাইকেল নিয়ে মাদারীপুর তেলের পাম্পে গেলে আমার ব্যবহৃত মোটরসাইকেলসহ দুজনকে দেখতে পান তিনি। এ সময় দুই চোর পালিয়ে যাওয়ার চেষ্টা করলে চোর চোর বলে চিৎকার করেন ইমাম। তখন মোটরসাইকেলসহ চোর দ্রুত পালিয়ে যাওয়ার সময় মাদারীপুর স্টেডিয়ামের কাছে গিয়ে উল্টে পড়ে যায়। এ সময় স্থানীয়রা এগিয়ে এলে চোরকে ধরতে সক্ষম হয়। পরে মোটরসাইকেলসহ ওই দুই চোরকে ডাসার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ ব্যাপারে ডাসার থানার ওসি শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম বলেন, ডাসারে চুরি যাওয়া মোটরসাইকেলসহ দুই চোরকে গ্রেফতার করা হয়েছে। চুরির মামলায় রোববার তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে। চুরির সঙ্গে আর কোনো সংঘবদ্ধ চোর চক্র জড়িত আছে কি না খতিয়ে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category