শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া মাদারীপুরে মাদক বিক্রির টাকা নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, আহত ৪ গোপালগঞ্জে ৩ কর্মকর্তা- কর্মচারীর সিন্ডিকেটে জিম্মি আঞ্চলিক পাসপোর্ট অফিস: সীমাহীন ভোগান্তি সারাবিশ্বের ৭০ ভাগ ইলিশ বাংলাদেশ উৎপাদন করে, দেশের সম্পদ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞায় মা ইলিশ ধরা যাবে না- মৎস ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী মাদারীপুরে জমি নিয়ে বিরোধে ধর্ষণের অভিযোগ এনে সৌদি ফেরত প্রবাসীর ঘরে আগুন দিলো প্রতিপক্ষ চীনের অর্থায়নে ৮০০ কোটি টাকা ব্যয়ে আড়িয়াল খঁ নদে নির্মিত হচ্ছে সেতু গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৩ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত ১৫ মাদারীপুরের কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্তের বসতবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা জোবায়েদ হত্যার প্রতিবাদে মাদারীপুরের শিবচরে বিক্ষোভ মিছিল

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ১৯২ Time View

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা জোবায়েদ হত্যার প্রতিবাদে মাদারীপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে শিবচর উপজেলা ছাত্রদলের আয়োজনে উপজেলার চত্ত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সড়ক ৭১ এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সভা।

এ সময় বক্তারা ছাত্রদল নেতা জোবায়েদ হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানান। তা না আগামীতে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন বক্তারা।
শিবচর উপজেলা ছাত্রদলের আহবায়ক ইমতিয়াজ আহমেদ খান তুরাগ, সদস্য সচিব সাইদুর রহমান বেপারী, যুগ্ম আহবায়ক নাইম গোমস্তা, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক বাধন খান,  যুগ্ম আহবায়ক রাহাত মল্লিক, সরকারী বরহামগঞ্জ কলেজ ছাত্রদলের আহবায়ক জাহিদ খানসহ অনেকেই এ সময় উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, সম্প্রতি রাজধানীর আরমানিটোলার পানির পাম্প গলির একটি ভবনের সিঁড়ি থেকে ছাত্রদলের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কমিটির সদস্যস ও ২০১৯-২০ শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের ছাত্র মো. জোবায়েদ হোসেনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি ওই ভবনের একটি বাসায় টিউশনি করাতেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category