সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন মাদারীপুরে পরিত্যক্ত ঘরে হাতবোমা বিস্ফোরণ, ঘর বিব্ধস্ত, তদন্তে পুলিশ রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  মাদারীপুরে হাসপাতালের ভেতর যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত আটক মাদারীপুরের শিবচরে নারীকে ধর্ষণের পর হত্যা, এক বছরের শিশুকে ফেলা দেয়া হয় নদীতে, প্রধান আসামি গ্রেফতার  রাজৈরে পুরুষদের বিরুদ্ধে এক নারীর একাধিক মিথ্যা মামলা, অতিষ্ঠ হয়ে ৩ পরিবার ভারতে, সঠিক তদন্তের মাধ্যমে হয়রানি বন্ধের দাবি এলাকাবাসীর মহিলা কলেজের অফিস সহকারী ইয়াবাসেবনকালে গণধোলাইয়ের শিকার, ভিডিও ভাইরাল গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ২০ মুকসুদপুরে কুমার নদীতে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার মাদারীপুরের শিবচরে পানিতে ডুবে দুই কিশোরীর মৃত্যু, আহত এক

জনগণের শান্তি নিশ্চিত করাই জাকের পার্টির মূল কাজ –জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সল

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ১৩২ Time View

 

জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সল বলেছেন, ‘জাকের পার্টি একটি আদর্শভিত্তিক দল, জাকের পার্টির কাছে ক্ষমতা মূল বিষয় নয়,আগে হচ্ছে এদেশের মানুষ এবং এদেশের ১৮ কোটি জনগণ। জনগণের শান্তি নিশ্চিত করাই হলো জাকের পার্টির মূল কাজ।’ মঙ্গলবার বিকেলে রাজৈর উপজেলার পাইকপাড়া ইউনিয়ন জাকের পার্টির আয়োজনে সারা বাংলাদেশে শান্তি ও স্থিতিশীলতার লক্ষ্যে সারিন্তাবাদ নতুন বাজার হাজী আফতাবউদ্দিন মিনা উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
জনসভায় উপস্থিত বক্তারা বলেন, ‘সারা বাংলাদেশের শান্তি ও স্থিতিশীলতার লক্ষ্যে জাকের পার্টির চেয়ারম্যানের নির্দেশে গত মাসের ২০ তারিখ থেকে শুরু হয়েছে ইউনিয়ন ভিত্তিক জনসভা। তারই ধারাবাহিকতায় আজকে পাইকপাড়া ইউনিয়নের জনসভা। আমাদের উদ্দেশ্য হলো সারা বাংলাদেশের শান্তি ও স্থিতিশীলতার লক্ষে জনসভা করা এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাকের পার্টির প্রতীক গোলাপ ফুল মার্কায় ভোট দেওয়ার আহবান জানানো।’
পাইকপাড়া ইউনিয়ন জাকের পার্টির সভাপতি মোঃ সরোয়ার হাওলাদারের সভাপতিত্বে ও মাদারীপুর জেলা ছাত্র ফ্রন্টের সভাপতি মোঃ ফায়েক মাতুব্বরের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জাকের পার্টির ফরিদপুর সাংগঠনিক বিভাগের সভাপতি মোঃ সামচুল আলম সিরাজ মুন্সি, জাকের পার্টি মাদারীপুর জেলা শাখার সভাপতি আসাদুজ্জামান আকন, যুব ফ্রন্টের জেলা শাখার সভাপতি এস এম মাসুদ উদ্দিন আহমেদ, ফরিদপুর বিভাগের ছাত্র ফ্রন্টের সভাপতি সোহানুর রহমান সুজন জমাদার, জাকের পার্টি শ্রমিক ফ্রন্টের মাদারীপুর জেলা শাখার সভাপতি নজরুল ইসলাম মোড়ল, ছাত্র ফন্ট রাজৈর উপজেলা শাখার সভাপতি সেলিম শেখ, রাজৈর উপজেলা শাখার সভাপতি শাহাদাত হোসেন (মাতু) প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category