শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া মাদারীপুরে মাদক বিক্রির টাকা নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, আহত ৪ গোপালগঞ্জে ৩ কর্মকর্তা- কর্মচারীর সিন্ডিকেটে জিম্মি আঞ্চলিক পাসপোর্ট অফিস: সীমাহীন ভোগান্তি সারাবিশ্বের ৭০ ভাগ ইলিশ বাংলাদেশ উৎপাদন করে, দেশের সম্পদ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞায় মা ইলিশ ধরা যাবে না- মৎস ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী মাদারীপুরে জমি নিয়ে বিরোধে ধর্ষণের অভিযোগ এনে সৌদি ফেরত প্রবাসীর ঘরে আগুন দিলো প্রতিপক্ষ চীনের অর্থায়নে ৮০০ কোটি টাকা ব্যয়ে আড়িয়াল খঁ নদে নির্মিত হচ্ছে সেতু গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৩ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত ১৫ মাদারীপুরের কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্তের বসতবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ

গৌরনদীতে বিএনপি নেতার বিরুদ্ধে প্রকাশিত অভিযোগ মিথ্যা দাবি করে প্রতিবাদ সভা 

গৌরনদী, (বরিশাল) প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ২৭২ Time View

 

বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ভুরঘাটা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় বিএনপি নেতা এনাম তালুকদারের বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীকে মারধর ও ছিনতাইয়ের অভিযোগের সংবাদ প্রকাশের পর ওই নেতা এক প্রতিবাদ সভার আয়োজন করেছেন।

শুক্রবার স্থানীয় ও জাতীয় একাধিক প্রত্রিকায় প্রকাশিত গৌরনদীতে বিএনপি নেতার বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীকে মারধর ও ছিনতাইয়ের অভিযোগ শীর্ষক সংবাদটিকে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন এনাম তালুকদার।

শনিবার বিকেলে ভুরঘাটা বাজারে আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ মনির মাস্টার। সভায় বক্তারা বলেন, এনাম তালুকদার একজন সৎ, নিবেদিতপ্রাণ ও ত্যাগী রাজনীতিক। তার বিরুদ্ধে প্রকাশিত সংবাদটি রাজনৈতিকভাবে তাকে হেয় করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে।

এ সময় বক্তারা আরও বলেন, বিএনপি নেতাকর্মীদের আন্দোলন সংগ্রামকে বাধাগ্রস্ত করার জন্য একটি কুচক্রী মহল ষড়যন্ত্র করছে। মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের মাধ্যমে দলের ভাবমূর্তি নষ্টের অপচেষ্টা সফল হবে না।

প্রতিবাদ সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category