শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া মাদারীপুরে মাদক বিক্রির টাকা নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, আহত ৪ গোপালগঞ্জে ৩ কর্মকর্তা- কর্মচারীর সিন্ডিকেটে জিম্মি আঞ্চলিক পাসপোর্ট অফিস: সীমাহীন ভোগান্তি সারাবিশ্বের ৭০ ভাগ ইলিশ বাংলাদেশ উৎপাদন করে, দেশের সম্পদ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞায় মা ইলিশ ধরা যাবে না- মৎস ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী মাদারীপুরে জমি নিয়ে বিরোধে ধর্ষণের অভিযোগ এনে সৌদি ফেরত প্রবাসীর ঘরে আগুন দিলো প্রতিপক্ষ চীনের অর্থায়নে ৮০০ কোটি টাকা ব্যয়ে আড়িয়াল খঁ নদে নির্মিত হচ্ছে সেতু গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৩ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত ১৫ মাদারীপুরের কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্তের বসতবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ

গৌরনদীতে স্কুলছাত্রীর মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উদ্ধার

কাজী রনি, গৌরনদী (বরিশাল) প্রতিনিধিঃ
  • Update Time : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ২০৪ Time View

 

বরিশালের গৌরনদীতে আছিয়া আক্তার (১৩) নামে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

শনিবার রাত পৌণে ৮টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ থেকে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। ময়না তদন্তের জন্য আছিয়ার মরদেহ রোববার সকালে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

নিহত আছিয়া উপজেলার কালনা গ্রামের জামাল আকনের মেয়ে ও কালনা মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত ডা. মুনীম জানান, ওই স্কুলছাত্রীকে হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসা হয়। ময়না তদন্তের রিপোর্ট ছাড়া মৃত্যুর কারণ বলা সম্ভব নয়।

গৌরনদী থানার এসআই মো. ওয়ালীউল্লাহ্ বলেন, খবর পেয়ে আমি সঙ্গীয় ফোর্স নিয়ে শনিবার রাত পৌণে ৮টার দিকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ থেকে স্কুলছাত্রী আছিয়া আক্তারের (১৩) মরদেহ উদ্ধার করি। নিহত ছাত্রীর বাবা জামাল আকন বাদি হয়ে রাতেই থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছে। ময়না তদন্তের জন্য আছিয়ার মরদেহ রোববার সকালে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ময়না তদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category