মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে পুকুরে পশুর চামড়ার বর্জ্য ফেলে ১০ লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ জনের পরিবারে প্রশাসনের সহায়তা রাজৈরে শতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ । ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় মাদারীপুরের একই পরিবারের ৪ জনসহ ৫ জন নিহত, গ্রামের বাড়িতে মাতম মাদারীপুরে আড়িয়াল খাঁ নদ থেকে নিখোঁজ ইজিবাইক চালকের লাশ উদ্ধার মাদারীপুরে ধর্ষণ ও সহিংসতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ টেকেরহাটে কোরবানির গরুর হাটে ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তায় র‍্যাবের টহল জোরদার রাশিয়ায় যুদ্ধে বাংলাদেশি যুবকের মৃত্যু, গ্রামের বাড়ি মাদারীপুরে মাতম মাদারীপুরে দালালের বিরুদ্ধে মামলা করে উল্টো মামলার আসামী ৫৩ বছরের বৃদ্ধা, গ্রেফতার আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছেন পরিবার

গৌরনদীতে সাত মামলার পলাতক আসামী যুবলীগ নেতা গ্রেফতার।

কাজী রনি, গৌরনদী (বরিশাল) প্রতিনিধিঃ
  • Update Time : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ১২৩ Time View

 

বরিশালের গৌরনদী উপজেলা যুবলীগের সহ-সম্পাদক এবং চাঁদশী ইউনিয়ন পরিষদের সদস্য সৈয়দ মেহেদী সুলভকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি বিস্ফোরক, মারামারি ও চুরিসহ মোট সাতটি মামলার, পলাতক আসামি ছিলেন। সোমবার (২৭ অক্টোবর) গভীর রাতে উপজেলার নাঠৈ গ্রামে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল নাঠৈ গ্রামে অভিযান পরিচালনা করে দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা সুলভকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে মূলত বিস্ফোরক আইন, মারামারি এবং চুরি সংক্রান্ত একাধিক আইনে মোট সাতটি মামলা রয়েছে।

ওসি আরও বলেন, স্থানীয়ভাবে প্রভাবশালী যুবলীগ নেতা হিসেবে পরিচিত সুলভের বিরুদ্ধে পূর্বের আরও একাধিক অভিযোগের তদন্ত চলছে। গ্রেফতারের পর মঙ্গলবার দুপুরে তাকে বরিশাল আদালতে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রগুলো নিশ্চিত করেছে, আটক সৈয়দ মেহেদী সুলভ এলাকায় তার রাজনৈতিক প্রভাব বিস্তার এবং বিভিন্ন ধরনের অভিযোগের কারণে দীর্ঘদিন ধরেই আলোচনায় ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category