শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মুক্তিযোদ্ধাদের মতই একইভাবে জুলাই-আগস্টে শহীদদের সারাজীবন সম্মান করা হবে, পরিবার পাবে সম্মানীভাতা- জাহান্দার আলী মিয়া মাদারীপুরে শতা‌ধিক নেতাকর্মী নি‌য়ে আওয়ামীলীগ ছাড়লেন চেয়ারম্যান অ‌মিত হো‌সেনসহ ৯ ইউপি সদস্য মুকসুদপুরে মাদকসেবী স্বামী স্ত্রীর হাত পা বেধে চুল কেটে রাতভর নির্যাতন মুকসুদপুরে প্রতিষ্ঠান প্রধানদের দলীয় রাজনীতি থেকে বিরত থাকার আহ্বান জানালেন সেলিমুজ্জামান সেলিম এমপি মাদারীপুরে নদ-নদী ভাঙ্গনরোধে কার্যক্রম শুরু, উদ্বোধন করলেন স্থানীয় এমপি মাদারীপুরে থানার গ্রিল ভেঙ্গে পালিয়ে যাওয়া আসামিকে কেরানীগঞ্জ থেকে গ্রেফতার মাদারীপুরে থানার গ্রিল ভেঙ্গে পালিয়েছে আটক নারী আসামি, দায়িত্বরত এসআই ও কনস্টেবল প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন মাদারীপুরে বিষধর সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু মাদারীপুরে আটক মাদক ব্যবসায়ীকে ককটেল ফাটিয়ে ছিনিয়ে নিলো সহযোগিরা, ৩০০ পিস ইয়াবা উদ্ধার

নতুন কুঁড়ি-২০২৫ প্রতিযোগিতায় রবীন্দ্রসংগীতে প্রথম স্থান অর্জনকারী গৌরনদীর প্রিয়ন্তীকে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপনের অভিনন্দন।

কাজী রনি, গৌরনদী (বরিশাল) প্রতিনিধিঃ
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ২৫০ Time View

 

দেশব্যাপী শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণমূলক প্রতিযোগিতা “নতুন কুঁড়ি-২০২৫”-এর চূড়ান্ত পর্বে রবীন্দ্রসংগীত বিভাগে প্রথম স্থান অর্জন করেছে বরিশালের গৌরনদীর কৃতি কন্যা প্রিয়ন্তী পোদ্দার।

গত সোমবার (২৭ অক্টোবর) বাংলাদেশ টেলিভিশনের স্টুডিওতে অনুষ্ঠিত এ প্রতিযোগিতার ফাইনাল পর্বে প্রিয়ন্তী সেরা পাঁচ প্রতিযোগীর মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করে।

প্রিয়ন্তী পোদ্দার বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দরের বিশিষ্ট ব্যবসায়ী নারায়ন পোদ্দার ও গৃহিণী মিতালী পোদ্দার এর মেঝ মেয়ে। সে টরকী বন্দর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির এক মেধাবী ছাত্রী। প্রিয়ন্তীর এই অসাধারণ সাফল্যে অভিনন্দন জানিয়ে বার্তা পাঠিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন। অভিনন্দন বার্তায় তিনি বলেন, “প্রিয়ন্তীর এই অর্জন শুধু গৌরনদীরই নয়, সমগ্র বরিশাল অঞ্চলের গর্ব। তার এ সফলতা আমাদের এলাকার শিশু-কিশোরদের সাংস্কৃতিক চর্চায় নতুন উদ্দীপনা জোগাবে।”

উল্লেখ্য, গত ১৮ অক্টোবর প্রিয়ন্তী ও তার পিতা নারায়ন পোদ্দার সরিকলের বাড়িতে জহির উদ্দিন স্বপনের সাথে সাক্ষাৎ করেন। এসময় তিনি প্রিয়ন্তীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আশীর্বাদ ও শুভকামনা জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category