সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম :
রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন মাদারীপুরে পরিত্যক্ত ঘরে হাতবোমা বিস্ফোরণ, ঘর বিব্ধস্ত, তদন্তে পুলিশ রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  মাদারীপুরে হাসপাতালের ভেতর যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত আটক মাদারীপুরের শিবচরে নারীকে ধর্ষণের পর হত্যা, এক বছরের শিশুকে ফেলা দেয়া হয় নদীতে, প্রধান আসামি গ্রেফতার  রাজৈরে পুরুষদের বিরুদ্ধে এক নারীর একাধিক মিথ্যা মামলা, অতিষ্ঠ হয়ে ৩ পরিবার ভারতে, সঠিক তদন্তের মাধ্যমে হয়রানি বন্ধের দাবি এলাকাবাসীর মহিলা কলেজের অফিস সহকারী ইয়াবাসেবনকালে গণধোলাইয়ের শিকার, ভিডিও ভাইরাল গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ২০ মুকসুদপুরে কুমার নদীতে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার মাদারীপুরের শিবচরে পানিতে ডুবে দুই কিশোরীর মৃত্যু, আহত এক

মাদারীপুরের ৩টি আসনের মধ্যে ২টি আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা। ১টি আসনের প্রার্থীতা ঘোষণা আপাতত স্থগিত 

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ১৪০ Time View

 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদারীপুরের দুটি আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এর মধ্যে মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে জামান কামাল নুরুদ্দিন মোল্লার এবং মাদারীপুর-৩ আসনে প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন আনিসুর রহমান খোকন তালুকদার।

এছাড়া একাধিক প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতার কারণে মাদারীপুর-২ আসনের প্রার্থীতা ঘোষণা আপাতত স্থগিত রাখা হয়েছে।

বিএনপির কেন্দ্রীয় সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে অংশ নিয়েছিলেন। দীর্ঘদিন ধরে তিনি স্থানীয় ও কেন্দ্রীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।

আর মাদারীপুর-১ আসনের প্রার্থী কামাল নুরুদ্দিন মোল্লা ২০০১ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। বর্তমানে তিনি উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনৈতিকভাবে তার পরিবারও বেশ প্রভাবশালী। তার ভাই লতিফ মোল্লা শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছিলেন।

দলীয় মনোনয়নের খবরে জামান কামাল নুরুদ্দিন মোল্লার সমর্থকরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তবে অপরপক্ষের কিছু নেতাকর্মীর মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপির এই দুই প্রার্থীর ঘোষণায় মাদারীপুরের রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি হতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category