শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া মাদারীপুরে মাদক বিক্রির টাকা নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, আহত ৪ গোপালগঞ্জে ৩ কর্মকর্তা- কর্মচারীর সিন্ডিকেটে জিম্মি আঞ্চলিক পাসপোর্ট অফিস: সীমাহীন ভোগান্তি সারাবিশ্বের ৭০ ভাগ ইলিশ বাংলাদেশ উৎপাদন করে, দেশের সম্পদ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞায় মা ইলিশ ধরা যাবে না- মৎস ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী মাদারীপুরে জমি নিয়ে বিরোধে ধর্ষণের অভিযোগ এনে সৌদি ফেরত প্রবাসীর ঘরে আগুন দিলো প্রতিপক্ষ চীনের অর্থায়নে ৮০০ কোটি টাকা ব্যয়ে আড়িয়াল খঁ নদে নির্মিত হচ্ছে সেতু গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৩ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত ১৫ মাদারীপুরের কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্তের বসতবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ

মাদারীপুরের কালকিনিতে শিক্ষার্থীর জন্য কলেজ ক্যাম্পাসে পানির ফিল্টার বসালো ছাত্রদল

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ১৬৩ Time View

 

মাদারীপুরের কালকিনিতে কলেজের শিক্ষার্থীদের জন্য বিশুদ্ধ পানি সরবারহ নিশ্চিত করতে ফিল্টার বিতরণ করা হয়েছে। কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদল শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লিমন হোসেন শান্ত’র উদ্যোগে মঙ্গলবার দুপুরে কলেজ ক্যাম্পাসে পানির ফিল্টার বসালো কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা।

জানা যায়, ৫২ বছর আগে প্রতিষ্ঠিত হয় কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ। কলেজটিতে ১৫টি বিভাগে শিক্ষার্থীর সংখ্যা সাড়ে ৩ হাজার। আর ৬৮ জন শিক্ষক ও ২২ জন কর্মচারী কর্মরত। কিন্তু শিক্ষার্থীর তুলনায় প্রয়োজনীয় সেবা এখনো সীমিত। বিশেষ করে নিরাপদ পানির পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় শিক্ষার্থীদেরকে বিশুদ্ধ পানি পেতে ভোগান্তি পোহাতে হয়। এই প্রেক্ষাপটে শিক্ষার্থীদের নিরাপদ ও বিশুদ্ধ পানি পান নিশ্চিত করতে কলেজ ক্যাস্পাসে পানির ফিল্টার বসানো হয়েছে। এর মাধ্যমে শুধু শিক্ষার্থীরাই নয়, সাধারণ পথচারীরাও সহজে বিশুদ্ধ পানি পান করতে পারবেন। এতে খুশি শিক্ষক ও শিক্ষার্থীরা।
কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদল শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লিমন হোসেন শান্ত বলেন, এই কলেজে কর্মরত শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা যাতে বিশুদ্ধ পানি পান করতে পারেন সেজন্যই এমন উদ্যোগ নেয়া হয়েছে। আগামীতেও সাধ্যমতো এমন কার্যক্রম চলমান থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category