শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগে হাসপাতাল ভাংচুর  আমি কাজে বিশ্বাসী কোন কথায় বিশ্বাসী না  । সেলিমুজ্জামান সেলিম (এমপি) মুকসুদপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মাদারীপুরের শিবচরে মানবপাচার মামলায় পুত্রবধু ও শ্বশুর গ্রেফতার মাদারীপুরে গ্যাস সিলিন্ডারের গোডাউনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা আদায় মাদারীপুরে টিফিনের খাবার খেয়ে ২০ শিক্ষার্থী অসুস্থ: তদন্ত কমিটি গঠন, ৩ কার্য দিব‌সে প্রতি‌বেদন  মাদারীপুরে লিফটে আটকে থাকা শিশুসহ ৮ জনকে দেড়ঘন্টা পর উদ্ধার চাঁদাবাজদের ধরতে অফিসের গেটে তালা মেরে  মাদারীপুর রেজিস্ট্রার অফিসে সংসদ সদস্যর অভিযান পদ্মার চরের মানুষের জীবনযাত্রা দেখতে নৌভ্রমনে সম্পাদকরা, আশ্বাস দিলেন পাশে থাকার রাজৈর উপজেলার বহুল আলোচিত ঝুনু আক্তারী হত্যা মামলার প্রধান আসামী তরিকুল হাওলাদার (২৮) গ্রেফতার

রাজৈরে বাস ও পিকআপ মুখোমুখি সংঘর্ষ। ২০ জন আহত। 

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ৯১ Time View
মাদারীপুরের রাজৈরে বাস ও পিকআপ মুখোমুখি সংঘর্ষ। ২০ জন আহত। বৃহস্পতিবার দুপুরে ঢাকা–বরিশাল মহাসড়কে উপজেলার বড় ব্রীজ নামক স্থানে এ ঘটনা ঘটে।
গুরুতর আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে বরিশালগামী লাবিবা পরিবহনের একটি যাত্রীবাহী বাস এবং একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয। এতে  দুই গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়, যাত্রীরা ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন।
আহতদের মধ্যে রয়েছেন শিহাব (১৮), রবিউল আলম (৪৬), মোহাম্মদ লিটন (৫০) ও তাঁর স্ত্রী জোসনা (৪০), রেজাউল (২৫), আরিফ (২৫), সাজ্জাদুল (২৩), মোহাম্মদ আনোয়ার হোসেন (৩০) ও আছমত (২৮) প্রমুখ। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গুরুতর আহত আছমত ও আরিফকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
দুর্ঘটনার কারণে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। এতে উভয় দিকেই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে রাজৈর থানা পুলিশ ও হাইওয়ে পুলিশের যৌথ প্রচেষ্টায় যান চলাচল স্বাভাবিক করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category