শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া মাদারীপুরে মাদক বিক্রির টাকা নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, আহত ৪ গোপালগঞ্জে ৩ কর্মকর্তা- কর্মচারীর সিন্ডিকেটে জিম্মি আঞ্চলিক পাসপোর্ট অফিস: সীমাহীন ভোগান্তি সারাবিশ্বের ৭০ ভাগ ইলিশ বাংলাদেশ উৎপাদন করে, দেশের সম্পদ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞায় মা ইলিশ ধরা যাবে না- মৎস ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী মাদারীপুরে জমি নিয়ে বিরোধে ধর্ষণের অভিযোগ এনে সৌদি ফেরত প্রবাসীর ঘরে আগুন দিলো প্রতিপক্ষ চীনের অর্থায়নে ৮০০ কোটি টাকা ব্যয়ে আড়িয়াল খঁ নদে নির্মিত হচ্ছে সেতু গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৩ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত ১৫ মাদারীপুরের কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্তের বসতবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ

চিয়া সিড না লেবু পানি কোন পানীয় সকালের জন্য সেরা?

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৭২ Time View

বর্তমানে সুস্থ জীবনের খোঁজে থাকা মানুষদের মধ্যে চিয়া সিড ভেজানো পানি এক নতুন ট্রেন্ড হিসেবে জায়গা করে নিয়েছে। ফাইবার, ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এই চিয়া সিড শরীরের জন্য এক পরিপূর্ণ পুষ্টির উৎস। অন্যদিকে, বহু বছর ধরে প্রচলিত সকালে এক গ্লাস লেবু পানি খাওয়ার উপকারিতা আমরা সকলেই জানি। শরীরকে ভেতর থেকে পরিষ্কার করা, হজমশক্তি বাড়ানো থেকে শুরু করে ওজন নিয়ন্ত্রণে রাখার মতো নানা সুবিধা মেলে এই সাইট্রাস পানীয় থেকে। তবে প্রশ্ন হল, দুটি পানীয় এর মধ্যে কোনটি বেশি উপকারী?

চিয়া সিডের উপকারিতা

  • হার্ট ভালো রাখে
  • অন্ত্রের স্বাস্থ্যের জন্য উপকারি
  • ওজন নিয়ন্ত্রণ করে
  • অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর
  • রক্তে শর্করা নিয়ন্ত্রণ করে
  • ত্বক ও লিভার পরিষ্কারে সহায়ক

লেবুর পানির উপকারিতা

  • ইমিউন সিস্টেম বাড়ায়
  • হজমে সহায়ক
  • ওজন কমাতে সহায়ক
  • ত্বক উজ্জ্বল করে
  • মুখের দুর্গন্ধ কমায়

কোনটি বেছে নেবেন?

উভয় পানীয়ই আলাদা আলাদা উপকারে ভরপুর। চিয়া বীজের জল যাদের বেশি ফাইবার ও শক্তির দরকার, তাদের জন্য উপযুক্ত। অন্যদিকে, লেবু জল যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, হজমশক্তি উন্নত করতে ও ত্বক উজ্জ্বল রাখতে চান, তাদের জন্য আদর্শ। তবে ডায়েটিশিয়ানদের মতে, অতিরিক্ত চিয়া সিডের পানি খেলে দাঁতে ফোলাভাব হতে পারে, এদিকে লেবুর পানি দাঁতের এনামেল ক্ষয় করতে পারে।

পরামর্শ

আপনি চাইলে একসঙ্গে চিয়া বীজের সঙ্গে লেবু জল মিশিয়ে নিতে পারেন।

এক গ্লাস জলে ১ টেবিল চামচ চিয়া বীজ ভিজিয়ে ১৫ মিনিট রাখুন, তারপর অর্ধেক লেবুর রস মেশান। এটি হজম, রোগ প্রতিরোধ, ত্বকের ঔজ্জ্বল্য এবং দীর্ঘক্ষণ পেট ভরা রাখার জন্য অসাধারণ এক পানীয়।

তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category