শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া মাদারীপুরে মাদক বিক্রির টাকা নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, আহত ৪ গোপালগঞ্জে ৩ কর্মকর্তা- কর্মচারীর সিন্ডিকেটে জিম্মি আঞ্চলিক পাসপোর্ট অফিস: সীমাহীন ভোগান্তি সারাবিশ্বের ৭০ ভাগ ইলিশ বাংলাদেশ উৎপাদন করে, দেশের সম্পদ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞায় মা ইলিশ ধরা যাবে না- মৎস ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী মাদারীপুরে জমি নিয়ে বিরোধে ধর্ষণের অভিযোগ এনে সৌদি ফেরত প্রবাসীর ঘরে আগুন দিলো প্রতিপক্ষ চীনের অর্থায়নে ৮০০ কোটি টাকা ব্যয়ে আড়িয়াল খঁ নদে নির্মিত হচ্ছে সেতু গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৩ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত ১৫ মাদারীপুরের কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্তের বসতবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ

মাদারীপুর-৩ আসনে জামায়াতের প্রার্থী হিসেবে আবুল বাশারের মনোনয়ন চান এলাকাবাসী

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ২০১ Time View

মাদারীপুর-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলাম-এর প্রার্থী হিসেবে ড. কাজী আবুল বাসারকে মনোনয়ন দেয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন এলাকাবাসী। শনিবার দুপুরে বীর মুক্তিযোদ্ধা ও সর্বস্তরের জনগণের ব্যানারে সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলন বক্তারা বলেন, ড. কাজী আবুল বাসার জামায়াতে ইসলামি মাদারীপুর জেলা শাখার নায়েবে আমির হিসেবে দীর্ঘদন দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কর্মসংস্থান বিভাগের কেন্দ্রীয় সম্পাদক ও বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন-এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
গত ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের অত্যাচার, নির্যাতন ও জুলুমের শিকার হয়ে একাধিকবার কারাবরণ করেছেন। হাসিনা সরকারের ভয়ে এলাকা ছেড়ে পালিয়ে বেড়িয়েছেন দীর্ঘদিন। ত্যাগী নেতা হিসেবে মাদারীপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে কাজী আবুল বাসারকে মনোনয়ন নিতে কেন্দ্রীয় নেতাদের কাছে আহবান জানান বীর মুক্তিযোদ্ধা ও এলাকাবাসী।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মিন্টু কাজী, ২নং প্যানেল চেয়ারম্যান হক সরদার, মুক্তিযোদ্ধা কাজী আনোয়ার হোসেন, হাফিজ মাতুব্বর, মোতালেব হাওলাদার ও আবু তালেব মাতুব্বরসহ অনেকেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category