শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মুক্তিযোদ্ধাদের মতই একইভাবে জুলাই-আগস্টে শহীদদের সারাজীবন সম্মান করা হবে, পরিবার পাবে সম্মানীভাতা- জাহান্দার আলী মিয়া মাদারীপুরে শতা‌ধিক নেতাকর্মী নি‌য়ে আওয়ামীলীগ ছাড়লেন চেয়ারম্যান অ‌মিত হো‌সেনসহ ৯ ইউপি সদস্য মুকসুদপুরে মাদকসেবী স্বামী স্ত্রীর হাত পা বেধে চুল কেটে রাতভর নির্যাতন মুকসুদপুরে প্রতিষ্ঠান প্রধানদের দলীয় রাজনীতি থেকে বিরত থাকার আহ্বান জানালেন সেলিমুজ্জামান সেলিম এমপি মাদারীপুরে নদ-নদী ভাঙ্গনরোধে কার্যক্রম শুরু, উদ্বোধন করলেন স্থানীয় এমপি মাদারীপুরে থানার গ্রিল ভেঙ্গে পালিয়ে যাওয়া আসামিকে কেরানীগঞ্জ থেকে গ্রেফতার মাদারীপুরে থানার গ্রিল ভেঙ্গে পালিয়েছে আটক নারী আসামি, দায়িত্বরত এসআই ও কনস্টেবল প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন মাদারীপুরে বিষধর সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু মাদারীপুরে আটক মাদক ব্যবসায়ীকে ককটেল ফাটিয়ে ছিনিয়ে নিলো সহযোগিরা, ৩০০ পিস ইয়াবা উদ্ধার

শিবচরে বাবাকে হত্যার পর মরদেহের পাশে সিগারেট হাতে বসে ছেলে

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ১০৭ Time View

মাদারীপুরে জেলার শিবচরে পারিবারিক কলহের জেরে গভীর রাতে ঘুমন্ত বাবাকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করে ছেলে। হত্যার পর বাবার মরদেহের পাশে বসে ছিলেন তিনি। পরে ছেলে ফারুক মিয়াকে (২৭) আটক করে পুলিশ।

রোববার (৯ নভেম্বর) শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের ৭ং ওয়ার্ডের পঞ্চগ্রাম এলাকায় হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। সোমবার (১০ নভেম্বর) সকালে নিহতের মরদেহ পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠিয়েছে।

নিহত মতি মিয়া (৬৫) চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলারহাট থানার বড়হাটি গ্রামের বাসিন্দা। কাজের সন্ধানে কয়েক দিন আগে পরিবার নিয়ে মাদারীপুরের শিবচরে এসে একটি ভাড়াবাসায় অবস্থান করছিলেন তিনি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার বিকেল থেকেই পরিবারের বিভিন্ন বিষয় নিয়ে মতি মিয়া ও তার ছেলে ফারুকের মধ্যে ঝগড়া হয়। পরে রাত আনুমানিক ১টার দিকে সবাই ঘুমিয়ে পড়লে ঘুমন্ত অবস্থায় পরিকল্পিতভাবে বাবাকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করে ফারুক। এতে ঘটনাস্থলেই মতি মিয়ার মৃত্যু হয়। এসময় পরিবারের লোকজনের ঘুম গেলে এবং চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। হত্যা করে বাবার মরদেহের পাশে বসেই সিগারেট ধরায় ঘাতক ছেলে। পরে শিবচর থানায় খবর দেয় স্থানীয়রা। সোমবার ভোরে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে পুলিশ। একই সঙ্গে বাবাকে হত্যাকারী পাষণ্ড ছেলেকে আটক করে থানায় নিয়ে যায়।

মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত কোদাল জব্দ করা হয়েছে। একই সঙ্গে হত্যাকারীকেও গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category