সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নেতাকর্মীদের স্বভাব-চরিত্র পরিবর্তণ হলে স্থানীয় নির্বাচনেও দেশের জনগন ভোটের মাধ্যমে জবাব দিবে- প্রতিমন্ত্রী নুরুল হক নুর ঈদের আগেই আমরা ফ্যামিলি কার্ড পাবো: রাজৈরে মতবিনিময় সভায়  জাহান্দার আলী মিয়া এমপি  মুকসুদপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজার মেশিন ধ্বংস মাদারীপুরে গৃহবধুর রহস্যজনক মৃত্যু, অভিযুক্ত স্বামী আটক মুকসুদপুরে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই স্কুলছাত্র নিহত মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে নিহত-১,আহত-১০ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট ১৯ মাস পর মুকসুদপুর  উপজেলা আ. লীগ কার্যালয়ে উড়ল  পতাকা মাদারীপুরে টর্চ লাইট জ্বালিয়ে ফের সংঘর্ষে জড়ালো দুইপক্ষ, শতাধিক হাতবোমা বিস্ফোরণ, আহত ২ মুকসুদপুরে নিখোঁজের ১০ দিনেও উদ্ধার হয়নি দুই কিশোরী

মুকসুদপুরে গরু চুরি করে পালানোর সময় গণপিটুনিতে এক  চোর নিহত, আহত আরো ৭  

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ১৪০ Time View
গোপালগঞ্জের মুকসুদপুরে গরু চুরি করে পালানোর সময় গণপিটুনিতে শামিম মিয়া (৪২) নামে এক গরু চোর নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো ৭ গরু চোর।
 মঙ্গলবার (১১ নভেম্বর) মুকসুদপুর উপজেলার পশারগাতী ইউনিয়নের হাজীবাগ গ্রামে এ ঘটনা ঘটে।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত গরু চোর শামিম মিয়া গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ফুলারপাড় গ্রামের মুন্নু মিয়ার ছেলে।
আহত ৭ গরু চোর হলো, বরিশাল জেলার সদর উপজেলার হাশেমের ছেলে লিটন (৩০), একই জেলার উজিরপুর থানার সকরাইল গ্রামের ইসমাইল হাওলাদারের ছেলে সুমন হাওলাদার (৩২), বাবুগঞ্জ থানার চর ফতেপুর গ্রামের আঃ লতিব সরদারের ছেলে মোঃ ইলিয়াছ সরদার (৩৫), বগুড়া জেলার সদর উপজেলার মালগ্রামের বাদশা শেখের ছেলে ফারুক শেখ (৪৫), একই জেলা ও উপজেলার রসুলপুর গ্রামের আকমলের ছেলে সোহাগ(৪১), নেত্রকোনা জেলার খালিয়াজুরী থানার পাথড়া গ্রামের বিনোদ সরকারের ছেলে বিপ্লব সরকার (৩২) ও কিশোরগঞ্জ জেলার নানদাইল থানার পূর্বধলা গ্রামের হোসেন মিয়ার ছেলে ফয়সাল মিয়া (৪৫)। আহত ৭ গরু চোরকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ওসি মোস্তফা কামাল জানান, মঙ্গলবার ভোর রাত ৩টার দিকে মুকসুদপুর উপজেলার লখাইড়চর গ্রামের মোঃ ঝিল্লু কাজীর বসত বাড়ীর গোয়াল ঘর থেকে একটি গাভী ও একটি বাছুর চুরি করে ট্রাকে নিয়ে পালিয়ে যেতে থাকে ৮ সদস্যের একটি গরু চোর চক্র।
এসময় ট্রাকটি উপজেলার পশারগাতী ইউনিয়নের হাজী গ্রামে পৌঁছালে স্থানীদের সন্দেহ হলে গরুসহ ৮ গরু চোরকে আটক গণপিটুনি দিয়ে রাস্তায় ফেলে রাখে। পরে খবর পেয়ে মুকসুদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত গরু চোরদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভির্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গরু চোর শামিম মিয়াকে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন।
মারাত্মক আহত ৭ গরু চোর পুলিশী পাহাড়ায় মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category