শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মুক্তিযোদ্ধাদের মতই একইভাবে জুলাই-আগস্টে শহীদদের সারাজীবন সম্মান করা হবে, পরিবার পাবে সম্মানীভাতা- জাহান্দার আলী মিয়া মাদারীপুরে শতা‌ধিক নেতাকর্মী নি‌য়ে আওয়ামীলীগ ছাড়লেন চেয়ারম্যান অ‌মিত হো‌সেনসহ ৯ ইউপি সদস্য মুকসুদপুরে মাদকসেবী স্বামী স্ত্রীর হাত পা বেধে চুল কেটে রাতভর নির্যাতন মুকসুদপুরে প্রতিষ্ঠান প্রধানদের দলীয় রাজনীতি থেকে বিরত থাকার আহ্বান জানালেন সেলিমুজ্জামান সেলিম এমপি মাদারীপুরে নদ-নদী ভাঙ্গনরোধে কার্যক্রম শুরু, উদ্বোধন করলেন স্থানীয় এমপি মাদারীপুরে থানার গ্রিল ভেঙ্গে পালিয়ে যাওয়া আসামিকে কেরানীগঞ্জ থেকে গ্রেফতার মাদারীপুরে থানার গ্রিল ভেঙ্গে পালিয়েছে আটক নারী আসামি, দায়িত্বরত এসআই ও কনস্টেবল প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন মাদারীপুরে বিষধর সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু মাদারীপুরে আটক মাদক ব্যবসায়ীকে ককটেল ফাটিয়ে ছিনিয়ে নিলো সহযোগিরা, ৩০০ পিস ইয়াবা উদ্ধার

চাকুরির পরীক্ষার কথা বলে আবাসিক হোটেলে ওঠেন নিখোঁজ বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা, মাদারীপুরে অক্ষত অবস্থায় উদ্ধার করলো নির্বাহী ম্যাজিস্ট্রট ও পুলিশ

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ১৯৪ Time View

বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক সৈয়দ নাইম রহমানকে মাদারীপুরের এক আবাসিক হোটেল থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে শহরের পুরাণ বাজার এলাকার ‘রয়েল রেস্ট হাউস’ নামে আবাসিক হোটেল থেকে তাকে উদ্ধার করা হয়। অভিযানে মাদারীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমুর রহমান সরকার ও সদর মডেল থানা পুলিশের পাশাপাশি রাজধানী ঢাকার মেট্টোপলিটন পুলিশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা নেতৃত্ব দেন।
মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান জানান, বোববার সকালে সৈয়দ নাঈম রহমান অফিসে যোগ দেন। দুপুর ১২টার পর অফিসে নিজের ব্যাগ ও পরিচয়পত্র রেখে বের হন। এরপর থেকে তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কোন সন্ধান না পাওয়ায় রাজধানী ঢাকার মতিঝিল থানায় সাধারণ ডায়েরি করে পরিবার। এরই সূত্র ধরে মাদারীপুরে অবস্থান পায় মেট্টোপলিটন পুলিশ। তথ্য প্রযুক্তির সহায়তা শহরের একটি আবাসিক হোটেল থেকে উদ্ধার করা হয় নিখোঁজ বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা নাইমকে। পরে তাকে পুলিশী হেফাজতে নেয়া হয়।
আবাসিক হোটেল রয়েল রেস্ট হাউস কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার মাদারীপুরের আবাসিক হোটেলে ওঠেন তিনি। এ সময় তিনি বলেন, একটি চাকুরির পরীক্ষা আছে। দুই থেকে তিনদিন হোটেলে থাকবেন। অগ্রিম ভাড়াও পরিশোধ করেন নাঈম। তার নিখোঁজের বিষয়ে পুরো দেশজুড়ে আলোঢ়ন সৃষ্টি হয়। মঙ্গলবার রাতে পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসে হোটেল থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। হোটেলের রেজিস্টারে তিনি ঠিকানা ব্যবহার করেছেন রাজধানী ঢাকার মিরপুরের পল্লবী এলাকা। বাবার নাম লিখেছেন সৈয়দ মোস্তাফিজুল রহমান।
এদিকে মাদারীপুর সদর মডেল থানা পুলিশ সূত্র জানিয়েছে, আইনী প্রক্রিয়া শেষে রাজধানী ঢাকার মতিঝিল থানা পুলিশের কাছে বুধবার বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক সৈয়দ নাইম রহমানকে হস্তান্তর করা হবে। তাকে চরমুগরিয়া পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category