শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া মাদারীপুরে মাদক বিক্রির টাকা নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, আহত ৪ গোপালগঞ্জে ৩ কর্মকর্তা- কর্মচারীর সিন্ডিকেটে জিম্মি আঞ্চলিক পাসপোর্ট অফিস: সীমাহীন ভোগান্তি সারাবিশ্বের ৭০ ভাগ ইলিশ বাংলাদেশ উৎপাদন করে, দেশের সম্পদ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞায় মা ইলিশ ধরা যাবে না- মৎস ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী মাদারীপুরে জমি নিয়ে বিরোধে ধর্ষণের অভিযোগ এনে সৌদি ফেরত প্রবাসীর ঘরে আগুন দিলো প্রতিপক্ষ চীনের অর্থায়নে ৮০০ কোটি টাকা ব্যয়ে আড়িয়াল খঁ নদে নির্মিত হচ্ছে সেতু গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৩ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত ১৫ মাদারীপুরের কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্তের বসতবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ

মাদারীপুরে মামলা দিয়ে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ১৪৮ Time View

মাদারীপুরে ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে হয়রানি করার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী একটি পরিবার। বুধবার সকালে জেলা শহরের একটি সাংবাদিক অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা মামলাটি প্রত্যাহারের দাবি জানান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ৩ নভেম্বর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের ‘মধ্য পেয়ারপুর মাঝকান্দি’ এলাকার এবেল ভুইয়ার ছেলে রহমান ভুইয়া পারিবারিক কলহে বিষপান করে আত্মহত্যা করেন। এই ঘটনায় ৬ নভেম্বর নিহতের মা জাহানারা বেগম বাদী হয়ে নিহতের স্ত্রী রেকছোনা বেগমসহ সাতজনের নাম উল্লেখ করে মাদারীপুর আদালতে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে একটি মামলা দায়ের করেন। এই মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্ত করে রিপোর্ট জমা দিতে নির্দেশ দেন আদালত। মামলাটি হয়রানি করতেই দায়ের করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়।
ভুক্তভোগী পরিবার জানায়, সদর উপজেলার এওজ গ্রামের ফজলুল হক খানের মেয়ে রেকছোনা বেগমের সাথে ৭ বছর আগে বিয়ে রহমান ভুইয়ার। সংসারে দুই মেয়ে রয়েছে রেকছোনার। পারিবারিক কলহের কারনে বেশকিছুদিন ধরে বাবার বাড়ি বসবাস করছেন রেকছোনা। রহমানের মৃত্যুর দিনও বাবার বাড়ি ছিল সে বলে দাবি তার। স্বামীর মৃত্যুর ঘটনায় দায়েরকৃত মামলাটি ষড়যন্ত্রমূলকভাবে করা হয়েছে। এতে রেকছোনা ও তার পরিবারের বড় ধরনের ক্ষতিগ্রস্থ হওয়ার আশঙ্কায় সংবাদ সম্মেলন করেছে পরিবার। পাশাপাশি ন্যায় বিচার পেতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category