শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া মাদারীপুরে মাদক বিক্রির টাকা নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, আহত ৪ গোপালগঞ্জে ৩ কর্মকর্তা- কর্মচারীর সিন্ডিকেটে জিম্মি আঞ্চলিক পাসপোর্ট অফিস: সীমাহীন ভোগান্তি সারাবিশ্বের ৭০ ভাগ ইলিশ বাংলাদেশ উৎপাদন করে, দেশের সম্পদ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞায় মা ইলিশ ধরা যাবে না- মৎস ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী মাদারীপুরে জমি নিয়ে বিরোধে ধর্ষণের অভিযোগ এনে সৌদি ফেরত প্রবাসীর ঘরে আগুন দিলো প্রতিপক্ষ চীনের অর্থায়নে ৮০০ কোটি টাকা ব্যয়ে আড়িয়াল খঁ নদে নির্মিত হচ্ছে সেতু গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৩ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত ১৫ মাদারীপুরের কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্তের বসতবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ

মাদারীপুর বাস টার্মিনালে দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ১৮৭ Time View

মাদারীপুর পৌর বাস টার্মিনালে দুইটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকার পৌর কেন্দ্রীয় বাস টার্মিনাল ও বিজনেস সেন্টারে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে হঠাৎ বাস টার্মিনালে থাকা পরিবহনগুলোর মধ্যে পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। বিকট শব্দে আশপাশের শ্রমিক ও স্থানীয়রা ছুটে এলে তারা দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন মাদারীপুরের পুলিশ সুপার নাঈমুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলমসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা। ঘটনার পর টার্মিনাল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ ব্যাপারে মাদারীপুর জেলা বাস মালিক সমিতির সভাপতি (একাংশ) মোফাজ্জল হোসেন সান্টু ঢাকা পোস্টকে বলেন, এগুলো গজবলীগের কাজ। তারা জ্বালাও-পোড়াও এবং পরিবহনে আগুন দেওয়ায় এক্সপার্ট। এর আগে প্রশাসনের সঙ্গে মিটিংয়ে বাস টার্মিনালে পুলিশের টহল বাড়ানোর দাবি করেছিলাম। এখন পুলিশ যদি সেভাবে ভূমিকা না নেয়, তাহলে করার কিছুই নেই। তবে ককটেল বিস্ফোরণের পর টার্মিনালে থাকা প্রতিটি বাসের একজন করে শ্রমিককে অন্তত এই দুই দিন থাকতে বলা হয়েছে। এছাড়া নিয়মিত রাতে চারজন পাহারায় থাকে। বর্তমানে টার্মিনালে লোকাল ও ঢাকার গাড়ি মিলে প্রায় ২০০টি বাস রয়েছে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাহাঙ্গীর আলম ঢাকা পোস্টকে বলেন, দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ক্ষতির চেষ্টা করেছিল, কিন্তু কোনো ক্ষতি হয়নি। আগামীকাল (১৩ নভেম্বর) লকডাউন বাস্তবায়নকে কেন্দ্র করে এ ধরনের নাশকতা ঘটানো হচ্ছে। টার্মিনালে অনেক বাস রয়েছে, যাতে দুর্বৃত্তরা কোনো ক্ষতি করতে না পারে সে জন্য বাস শ্রমিকদের পাহারায় থাকতে বলা হয়েছে। পাশাপাশি পুলিশও মোতায়েন রয়েছে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category