শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মুক্তিযোদ্ধাদের মতই একইভাবে জুলাই-আগস্টে শহীদদের সারাজীবন সম্মান করা হবে, পরিবার পাবে সম্মানীভাতা- জাহান্দার আলী মিয়া মাদারীপুরে শতা‌ধিক নেতাকর্মী নি‌য়ে আওয়ামীলীগ ছাড়লেন চেয়ারম্যান অ‌মিত হো‌সেনসহ ৯ ইউপি সদস্য মুকসুদপুরে মাদকসেবী স্বামী স্ত্রীর হাত পা বেধে চুল কেটে রাতভর নির্যাতন মুকসুদপুরে প্রতিষ্ঠান প্রধানদের দলীয় রাজনীতি থেকে বিরত থাকার আহ্বান জানালেন সেলিমুজ্জামান সেলিম এমপি মাদারীপুরে নদ-নদী ভাঙ্গনরোধে কার্যক্রম শুরু, উদ্বোধন করলেন স্থানীয় এমপি মাদারীপুরে থানার গ্রিল ভেঙ্গে পালিয়ে যাওয়া আসামিকে কেরানীগঞ্জ থেকে গ্রেফতার মাদারীপুরে থানার গ্রিল ভেঙ্গে পালিয়েছে আটক নারী আসামি, দায়িত্বরত এসআই ও কনস্টেবল প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন মাদারীপুরে বিষধর সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু মাদারীপুরে আটক মাদক ব্যবসায়ীকে ককটেল ফাটিয়ে ছিনিয়ে নিলো সহযোগিরা, ৩০০ পিস ইয়াবা উদ্ধার

মাদারীপুরে নিখোঁজের দুইদিন পর পুকুরে মিলল যুবকের মরদেহ। 

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ২৮২ Time View

মাদারীপুরে নিখোঁজের দুইদিন পর পুকুরে ভাসমান অবস্থায় সাইফুল ইসলাম মুন্সী (২৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ (শুক্রবারর) সকালে জেলার কালকিনি উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের সূর্যমনি কাজী বাড়ির পিছনের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে প্রেরণ করে পুলিশ।

সাইফুল একই উপজেলার খাসেরহাট ইউনিয়নের স্ন্যানঘাটা গ্রামের শামসুল হক মুন্সীর ছেলে। তিনি দীর্ঘদিন প্রবাস জীবন শেষে ৩ বছর আগে দেশে আসেন।

পুলিশ, স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১২ নভেম্বর সাইফুলকে ফোন করে ডেকে নেন অজ্ঞাত এক ব্যক্তি। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।
আজ সকালে কাজী বাড়ির পিছনের পুকুরে মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে কালকিনি থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। এ সময় তার পরিচয় নিশ্চিত করেন নিহতের পরিবারের লোকজন। এরপর সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে প্রেরণ করে পুলিশ।

মাদারীপুরের কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোহাম্মদ সোহেল রানা জানান, নিহত সাইফুল গত বুধবার থেকে নিখোঁজ ছিলেন। তবে থানায় কোনো জিডি বা অভিযোগ করেনি পরিবার। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। এটা হত্যা না আত্মহত্যা এখনই কিছু বলা যাচ্ছে না। রিপোর্ট হাতে পেয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category