শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া মাদারীপুরে মাদক বিক্রির টাকা নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, আহত ৪ গোপালগঞ্জে ৩ কর্মকর্তা- কর্মচারীর সিন্ডিকেটে জিম্মি আঞ্চলিক পাসপোর্ট অফিস: সীমাহীন ভোগান্তি সারাবিশ্বের ৭০ ভাগ ইলিশ বাংলাদেশ উৎপাদন করে, দেশের সম্পদ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞায় মা ইলিশ ধরা যাবে না- মৎস ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী মাদারীপুরে জমি নিয়ে বিরোধে ধর্ষণের অভিযোগ এনে সৌদি ফেরত প্রবাসীর ঘরে আগুন দিলো প্রতিপক্ষ চীনের অর্থায়নে ৮০০ কোটি টাকা ব্যয়ে আড়িয়াল খঁ নদে নির্মিত হচ্ছে সেতু গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৩ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত ১৫ মাদারীপুরের কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্তের বসতবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ

পরকীয়ার জেরে নির্যাতন: স্ত্রীকে ঘরে আটকে রাখা, মেয়েকে হত্যা চেষ্টার অভিযোগ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ১৯৩ Time View

বরগুনার তালতলী উপজেলাধীন কড়ইবাড়িয়া ইউনিয়নের আলীর বন্দর গ্রামে পরকীয়াকে কেন্দ্র করে পারিবারিক অশান্তি চরমে পৌঁছেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মোঃ জালাল হাওলাদার (৩৫), পিতা: ছয়জউদ্দিন হাওলাদারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন তার স্ত্রী মোসাঃ জেসমিন (৩১), পিতা: ইদ্রিস শিকদার।

ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, জালাল হাওলাদার দীর্ঘদিন ধরে তাদের বাড়ির পাশের নারী রুবিনার সঙ্গে অবৈধ সম্পর্ক (পরকীয়া) করে আসছেন। বিষয়টি নিয়ে একাধিকবার প্রতিবাদ করলেও তিনি তা উপেক্ষা করেন এবং উল্টো স্ত্রীকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন শুরু করেন।
জেসমিন জানান, সর্বশেষ ঘটনায় তিনি স্বামীর পরকীয়ার বিরুদ্ধে বাধা দিলে তাকে ঘরের বাইরে রেখে দরজা বন্ধ করে দেন জালাল হাওলাদার। এ সময় তাদের মেয়ে বিষয়টি ঠেকাতে এগিয়ে এলে ক্ষিপ্ত হয়ে তিনি মেয়ের গলা টিপে হত্যার চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়।
তিনি আরও বলেন, “আমাকে প্রতিনিয়ত মারধর করা হয় এবং জোর করে ডিভোর্স দিতে চাপ দেওয়া হচ্ছে।” বর্তমানে তিন মেয়েকে নিয়ে তিনি চরম অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন বলেও জানান।
ঘটনাটি এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ভুক্তভোগী জেসমিন প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category